জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

মেধার স্বীকৃতিস্বরুপ ডিনস্ অ্যাওয়ার্ড পেলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলের 12 শিক্ষার্থী


খুলনা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলভুক্ত ৭টি ডিসিপ্লিনের মেধাবী শিক্ষার্থীদের ডিনস্ অ্যাওয়ার্ড প্রদান এবং প্রাক্তন ডিনবৃন্দের বিদায় অনুষ্ঠান আজ ০৬ মার্চ (সোমবার) দুপুর ১টায় আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের জীববিজ্ঞান স্কুলের ডিনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট ও সম্মাননাপত্র এবং প্রাক্তন ডিনদের সম্মাননা স্মারক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।

এসময় তিনি বলেন, যেকোনা উন্নয়ন একজন চিন্তা করেন, একজন শুরু করেন, আরেকজন বাস্তবায়ন করেন। এইভাবেই মূলত অগ্রগতি অর্জিত হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলের ডিনস্ অ্যাওয়ার্ড প্রদানের উদ্যোগ ৪-৫ বছর আগে গ্রহণ করা হলেও তা এখন বাস্তবায়ন করা হচ্ছে। এটা আশাব্যঞ্জক। তিনি ভবিষ্যতে ডিনস্ অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি বড় পরিসরে আয়োজন করার পরামর্শ দেন, যাতে করে এই স্কুলের সকল শিক্ষার্থী সেখানে উপস্থিত থাকতে পারে এবং এ থেকে অনুপ্রাণিত হয়। তিনি আরও বলেন, বর্তমান প্রশাসন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা মনোযোগী করে তোলার জন্য মাস্টার্স, এমফিল ও পিএইচডি পর্যায়ে স্কলারশিপ চালু করেছে। এর একটি ইতিবাচক ফলাফল আমরা লক্ষ্য করছি। বিশ্ববিদ্যালয়ের ডিনবৃন্দ স্ব স্ব স্কুলের একাডেমিক নেতৃত্বে রয়েছেন এবং তাদের দিকনির্দেশনা ও সহযোগিতায় প্রত্যেক স্কুল শিক্ষা ও গবেষণায় সাফল্যের পথে আরও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে জীববিজ্ঞান স্কুলের প্রাক্তন ডিনবৃন্দ যথাক্রমে- প্রফেসর ড. একে ফজলুল হক, প্রফেসর ড. মো. রায়হান আলী এবং প্রফেসর খান গোলাম কুদ্দুসকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রাক্তন ডিনদের পক্ষ থেকে বক্তব্য রাখেন স্কুলের প্রফেসর ড. মো. রায়হান আলী ও প্রফেসর খান গোলাম কুদ্দুস। অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্য থেকে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের সজীব রায় এবং ২০২০-২১ শিক্ষাবর্ষের মো. নাঈম হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. মো. ইয়ামিন কবির।

২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ডিনস্ অ্যাওয়ার্ড পাওয়া শিক্ষার্থীরা হলেন- ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের মোসা. সানজিতা নাহার (প্রাপ্ত সিজিপিএ ৩.৭৭), ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের মোসা. আনিকা খাতুন (প্রাপ্ত সিজিপিএ ৩.৮৯), বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের রাহাগির সালেকিন (প্রাপ্ত সিজিপিএ ৩.৯৪), এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের সাদিয়া আক্তার (প্রাপ্ত সিজিপিএ ৩.৯৫), এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের সজীব রায় (প্রাপ্ত সিজিপিএ ৩.৮৬), ফার্মেসী ডিসিপ্লিনের মোসা. রেহেনা আক্তার (প্রাপ্ত সিজিপিএ ৩.৮১) এবং সয়েল ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের শোভা আক্তার (প্রাপ্ত সিজিপিএ ৩.৮৮)।

২০২০-২০২১ শিক্ষাবর্ষে ডিনস্ অ্যাওয়ার্ড পাওয়া শিক্ষার্থীরা হলেন- ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের জয়া বিশ্বাস (প্রাপ্ত সিজিপিএ ৩.৯৪), এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের মো. নাঈম হক (প্রাপ্ত সিজিপিএ ৩.৯১), এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের সুলতানা জাহান (প্রাপ্ত সিজিপিএ ৩.৮৩), ফার্মেসী ডিসিপ্লিনের শাহানাজ পারভীন (প্রাপ্ত সিজিপিএ ৩.৮৩) এবং সয়েল ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের উম্মে নাঈমা আফরোজ (প্রাপ্ত সিজিপিএ ৩.৭৮)।

অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ডিনবৃন্দ, ডিসিপ্লিন প্রধানবৃন্দ, শিক্ষকবৃন্দ এবং অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

আরও খবর




deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

১৯০ দিন ২ ঘন্টা ৫৪ মিনিট আগে