সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে আকস্মিক দুর্ঘটনায় প্রাণ হারান সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুকের উদ্যোগে সংস্কারে ফিরছে সেনবাগ-সোনাইমুড়ী সড়ক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গণধোলাইয়ের পর পুলিশের সোপর্দ লাখাইয়ে বালিকা উচ্চ বিদ্যালয়ের রাস্তার বেহাল দশা, শিক্ষার্থী ও পথচারীদের চরম ভোগান্তি। ইসলামি আন্দোলন বাংলাদেশ বাঘারপাড়া উপজেলা শাখার কমিটি গঠন বেগমগঞ্জে হত্যা সহ একাধিক মামলার আসামীকে ১০ দিনের রিমান্ডের জন্য আদালতে সোপর্দ উলিপুরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পীরগাছায় নিরাপদ গোশত উৎপাদনে ব্যবসায়ীদের সচেতন করল প্রাণিসম্পদ দপ্তর বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতের দ্বারস্থ, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ ১০ বছরের সঞ্চয় জর্দার কৌটায় নষ্ট, নিঃস্ব মনোয়ারার আকুতি পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার তীব্র স্রোতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত, দুই পাড়ে যানবাহনের দীর্ঘ সারি শেরপুরের ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শন করলেন জেলা প্রশাসক যশোরে কেমিক্যাল ও ভুট্টার গুঁড়া দিয়ে বানানো হচ্ছিল সয়াবিন বড়ি, জরিমানা ১ লাখ শ্যামনগর হাসপাতালে চল্লিশ দিনে ডেঙ্গু রোগী ভর্তি পঁচিশ জন ‎মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত শিক্ষা ব্যবস্থাকে দীপু মনি ধ্বংস করে দিয়েছে, তার ফাঁসি হওশা উচিত, বুলু আক্কেলপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা *চকরিয়া সরকারি কলেজের যাত্রী ছাউনির পিছন থেকে দেশীয় একনলা বন্দুক উদ্ধার করেছে র‌্যাব-১৫*

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য ৫ বৃত্তি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-03-2023 09:31:12 am

উচ্চশিক্ষা ও গবেষণার জন্য প্রতিবছর মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান দেশের বহু শিক্ষার্থী। নানা বিচিত্র বিষয়ে পড়ার সুযোগ আছে সে দেশে। আছে বেশ কিছু বৃত্তিও। বৃত্তি ছাড়া পড়ার সুযোগ আছে, কিন্তু সেটি বেশ ব্যয়বহুল। স্নাতক পর্যায়ে পড়তে গেলে ন্যূনতম ২০ হাজার ডলার (প্রায় ১৯ লাখ টাকা) এবং স্নাতকোত্তর পর্যায়ে পড়তে হলে ন্যূনতম ১৭ হাজার ডলার (প্রায় ১৬ লাখ টাকা) খরচ হতে পারে। তবে বেশির ভাগ বিশ্ববিদ্যালয়ই সহশিক্ষা কার্যক্রম কিংবা অভিজ্ঞতার ভিত্তিতে নানা হারে বৃত্তি দিয়ে থাকে। 


◾বোস্টন ইউনিভার্সিটি স্কলারশিপ

এ বিশ্ববিদ্যালয় থেকে বোস্টন ইউনিভার্সিটি ট্রাস্টি স্কলারশিপ ও বোস্টন ইউনিভার্সিটি প্রেসিডেন্সিয়াল স্কলারশিপ নামে দুই ধরনের বৃত্তি দেওয়া হয়। ট্রাস্টি স্কলারশিপে টিউশন ফি ফ্রি ও প্রেসিডেন্সিয়াল স্কলারশিপে বার্ষিক ২৫ হাজার ডলার অনুদান দেওয়া হয়। স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে এই বৃত্তি দেওয়া হয়।


◾ বৃত্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য

 https://www.bu.edu/admissions/tuition-aid/scholarships-financial-aid/first-year-merit/


◾ইয়েল ইউনিভার্সিটি স্কলারশিপ

এ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে এই বৃত্তি দেওয়া হয়। বৃত্তির আওতায় যাতায়াত ভাতা, টিউশন ফি, আবাসন, খাবার, ভ্রমণ ভাতা ও প্রথম বছরে দুই হাজার ডলারসহ স্বাস্থ্য বীমার সুযোগ দেওয়া হয়।


◾বৃত্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য

https://finaid.yale.edu/costs-affordability/types-aid/scholarships-and-grants#YS 


◾স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি স্কলারশিপ

এটি একটি বহুল পরিচিত বৃত্তি। এই বিশ্ববিদ্যালয়ের নাইট হেনেসি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি স্কলারশিপ ১০০টি ফুল ফ্রি বৃত্তির ঘোষণা দিয়েছে। স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে এই বৃত্তি দেওয়া হবে। এই বৃত্তির আওতায় যাতায়াত ভাতা, ভ্রমণ ভাতা, টিউশন ফি ও জীবনযাত্রার ব্যয় নির্বাহের মাসিক ভাতা দেওয়া হয়।

◾বৃত্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য

https://knight-hennessy.stanford.edu/


◾ ইউনিভার্সিটি অব নিউ হ্যাভেন স্কলারশিপ

ইউনিভার্সিটি অব নিউ হ্যাভেন প্রতিবছর বিদেশি শিক্ষার্থীদের ফুল ফ্রি বৃত্তি দেয়। এই বিশ্ববিদ্যালয়ে শুধু স্নাতকোত্তর পর্যায়ে এবার বৃত্তি দেওয়া হবে।


◾বৃত্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য

https://www.newhaven.edu/admissions/graduate/graduate-assistantships-scholarships/


◾ জর্জিয়া স্টেট ইউনিভার্সিটি স্কলারশিপ

আটলান্টার জর্জিয়া ইউনিভার্সিটি স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে বিদেশি শিক্ষার্থীদের বৃত্তি দেয়।


◾বৃত্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য

https://isss.gsu.edu/incoming-students/step-1-admissions/


যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীরা ২০ ঘণ্টা ‘অন ক্যাম্পাস’ কাজের সুযোগ পেয়ে থাকেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং কর্মসূচির আওতায় পড়া শেষে ডিগ্রি–সংশ্লিষ্ট খাতে এক বছর কাজের জন্য ওয়ার্ক পারমিট পেতে পারেন। কেউ যদি বিজ্ঞান, প্রকৌশল, প্রযুক্তি ও গণিতসংশ্লিষ্ট বিষয়ে পড়েন, তাহলে তিনি এ কর্মসূচির মাধ্যমে প্রায় তিন বছর কাজের অনুমতি পেতে পারেন।

আরও খবর