কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন কুলিয়ারচরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু মাদক সেবনের দায়ে যুবককে দুই মাসের কারাদণ্ড পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স উপলক্ষে সংবাদ সম্মেলন চিংড়িতে জেলি, বেকারিতে নকল ‘হরলিক্স’—শ্রীমঙ্গলে ৬০ হাজার টাকা জরিমানা কোরেক্সসহ দুই পুলিশ সদস্য ডিবির হাতে ‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা পরিবর্তনের প্রত্যয়ে কাউন্সিলর পদে লড়বেন যুবদল নেতা গোলাম রব্বানী সৈয়দ হারুন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, শ্রমিক গুরুতর আহত নিয়ামতপুর ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আসন্ন ৭ন শ্রীমন্তপুর ‎ ‎সেনাকর্মকর্তা সেজে স্কুলছাত্রীকে ধর্ষণ: মোংলায় গ্রেপ্তার ভুয়া মেজর পারভেজ বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে হামের রোগীর পাশাপাশি বাড়ছে নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা মধুপুরে চিকিৎসার কথা বলে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক-১ নোয়াখালীতে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ হাতিয়ার ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ নাগেশ্বরী থানা পুলিশের হাতে আটক কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিস যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার বাঘায় চুরির ঘটনায় গনপিটুনিতে নিহত -১

আশাশুনিতে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমি উদযাপন

পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমি উৎসব-১৪২৯ উদযাপর উপলক্ষে আশাশুনিতে বর্নাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ আগষ্ট) বিকালে আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকণ্ঠ সোমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রনজিৎ কুমার বৈদ্যর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্ত্তী, বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু ও সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক সুবোধ চক্রবর্ত্তী, পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা রাজ্যেশ্বর দাশ, ইউপি চেয়ারম্যান শাহ নেওয়াজ ডালিম, দিপংকর সরকার দিপ, প্রভাষক দিপংকর বাছাড় দিপু, ওমর ছাকি ফেরদৌস পলাশ, জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান, নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আশিকুজ্জামান খোকন প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার সকল ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের সভাপতি, সেক্রেটারীবৃন্দ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। বৈরী আবহাওয়া ও গুড়িগুড়ি বৃষ্টির মধ্যেও উপজেলার সকল ইউনিয়ন থেকে ভক্তবৃন্দ মিছিল সহকারে সভাস্থলে যোগদান করেন।

Tag
আরও খবর