সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বরণে জনসমাগম ব্যাপক রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে যাত্রা শুরু করল গ্রীণ ভিউ-২ হোটেল এন্ড রেস্টুরেন্ট শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা

বুধহাটায় মোবাইল কোর্টে ২৬৫০০ টাকা জরিমানা

আশাশুনি উপজেলার বুধহাটায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্মকর্তার নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে মালামাল জব্দ ও ২৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৭ মার্চ) সকালে বুধহাটা বাজার ও গ্রামে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসানের নেতৃত্বে জেলা নিরাপদ খাদ্য অফিসার মোকলেছুর রহমান, দায়িত্বপ্রাপ্ত আশাশুনি উপজেলা নিরাপদ খাদ্য সংরক্ষণ পরিদর্শক জি এম গোলাম মোস্তফা, নিরাপদ খাদ্য কর্মকর্তার সহকারী মেহদী হাসান, ট্যাব সদস্য সাকিব বুধহাটা পশ্চিম পাড়া (হাবাশপুর) অশোক ঘোষের ছেলে কমল ঘোষের বাড়িতে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় ১০ কেজি সুপার পাম তেল, ৫ কেজি ময়দা ও একটি বেলেন্ডার মেশিন জব্দ করা হয় এবং বেলেন্ডার করে দুধ তৈরির অপরাধে মালিক কমল ঘোষকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বুধহাটা বাজারের প্রহ্লাদ বিশ্বাসের মুদি দোকানে মূল্য তালিকা না থাকায় ৫০০ টাকা এবং নীল কমল সাধুর মুদি দোকানে হাইড্রোজেন ও রঙ পাওয়া যাওয়ায় ১০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া কচুয়া এলাকায় তল্লাসী পরিচালনা করে কোন কিছু পাওয়া যায়নি।

Tag
আরও খবর