যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

বাবা যৌন নির্যাতন করতেন, বললেন অভিনেত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-03-2023 03:05:24 pm

ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী খুশবু সুন্দর। সম্প্রতি জাতীয় মহিলা কমিশনের সদস্য নির্বাচিত হয়েছেন। এবার খুশবু সুন্দর জানালেন— শৈশবে তাকে তার বাবা যৌন নির্যাতন করেছেন।


মোজো স্টোরিকে দেওয়া সাক্ষাৎকারে খুশবু সুন্দর বলেন, ‘আমার মনে হয়, যখন একটি শিশুর ওপর নির্যাতন চালানো হয়, তখন সেই ক্ষতটা তার সঙ্গে আজীবন থেকে যায়। সেটা ছেলে-মেয়ে সবার জন্যই প্রযোজ্য। আমার মাকে বিয়ের পর অনেক অত্যাচার সইতে হয়েছে। স্ত্রী-সন্তানদের মারধর করা, মেয়েকে যৌন হেনস্তা করা যেন আমার বাবার জন্মগত অধিকার ছিল। আমার বয়স যখন ৮ বছর, তখন থেকে আমার ওপর যৌন অত্যাচার শুরু হয়। কিন্তু ১৫ বছর বয়সে গিয়ে বিষয়টি নিয়ে প্রতিবাদ করার সাহস করি।’


খুশবু যখন বাবার যৌন নির্যাতনের প্রতিবাদ করেন, তখন তার মাঝে একটা ভয় কাজ করতো। তা উল্লেখ করে এই অভিনেত্রী বলেন— ‘আমার একটাই ভয় ছিল, মাকে বললে আমার কথা বিশ্বাস করবেন না। কারণ আমি মাকে এমন অবস্থায় থাকতে দেখেছি, যেখানে তার বিশ্বাস অটুট ছিল। তার কাছে স্বামী ঈশ্বরতুল্য। কিন্তু আমার ১৫ বছর বয়স হওয়ার পর ঠিক করি আর না। এরপর আমি তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে শুরু করি। আমার বয়স ১৬ বছর হওয়ার আগে তিনি আমাদের ছেড়ে চলে যান। একবারও ভাবেননি যে, পরের দিন থেকে আমরা কী খাব, কোথায় থাকব।’


মূলত, তামিল সিনেমার অভিনেত্রী খুশবু সুন্দর। কিন্তু তেলেগু, মালায়ালাম, কন্নড় ও হিন্দি ভাষার সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে ২০০ সিনেমায় অভিনয় করেছেন তিনি।

আরও খবর




deshchitro-6a9a65d9b0cca-040926123153.webp
দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

২ দিন ২২ ঘন্টা ৩৩ মিনিট আগে


6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

৩ দিন ১৩ ঘন্টা ১৫ মিনিট আগে