জুনের দুই সপ্তাহে এলো ১৫৪ কোটি ডলার রেমিট্যান্স ঝিনাইগাতীতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্যের অঙ্গীকারে নাঙ্গলকোট প্রেসক্লাবের ৩৭ বছর পূর্তি ইসলামী ব্যাংককে আরও ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিল কেন্দ্রীয় ব্যাংক শ্রীমঙ্গলে শান্তি বাড়ি ইকো রিসোর্টের উদ্যোগে মৌসুমী ফল উৎসব ও পরিবেশ রক্ষায় সুহৃদ আড্ডা মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দলীয় সম্পৃক্ততা থাকবে না: অর্থমন্ত্রী দেওয়ানগঞ্জের ডাংধরায় ঘোড়া দৌড় প্রতিযোগিতার শুভ উদ্বোধন জাবিপ্রবিতে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন মৎস্য উৎপাদন শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গ্রাম আদালত এর বার্ষিক ক্যাম্পেইন, সচেতনতা, কুইজ প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে আশাশুনিতে লিফলেট বিতরণ লোহাগাড়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: ২৩ হাজার ঘনফুট বালু জব্দ, ড্রেজার মেশিন ধ্বংস সাতক্ষীরায় চোরাচালানবিরোধী অভিযানে ৫৫ লাখ টাকার পণ্য জব্দ ‎মোংলায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ২০, মহাসড়কে নিরাপত্তা ঝুঁকি ও বিশৃঙ্খলার চিত্র ‎ ঈশ্বরগঞ্জে নকল প্রসাধনী ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ দিনাজপুরে পায়ের রগ কেটে স্বামীকে হত্যা সাবেক স্ত্রী পুলিশ হেফাজতে পরিবেশ রক্ষায় সোচ্চার সাতক্ষীরাবাসী সাতক্ষীরায় শ্যামনগরে ৩৩ লাখ টাকার ফেন্সিডিল জব্দ সাতক্ষীরায় শিক্ষক-শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ

ঈশ্বরগঞ্জে ট্রেনে কাটা পড়ে সাবেক সেনা সদস্যের মৃত্যু

প্রতীকী ছবি


ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ট্রেনে কাটা পড়ে রুহুল আমিন খান মুজাহিদী ওরফে সুলতান খান (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার ভোরে ময়মনসিংহ-ভৈরব রেল লাইনের উপজেলার সৈয়দ ভাকুরী গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতের  ভাতিজা বদরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত ব্যাক্তি উপজেলার সোহাগী ইউনিয়নের চট্টি গ্রামের মৃত আব্দুল মুমিন খানের পুত্র।

এলাকাবাসী ও পরিবারিক সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর সে আর বাড়িতে ফিরেনি। নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। ট্রেনে কাটা পড়ে বাম পা কেটে যায় এবং মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই  মৃত্যু হয়। 

নিহতের ভাতিজা বদরুল আলম খান বলেন, তার চাচা সুলতান খান মানসিক ভারসাম্যহীন ছিলেন। সে একজন সেনা সদস্য ছিলেন। ৭ বছর চাকরি করার পর চাকুরীচ্যুত হন।

এবিষয়ে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মিজানুর রহমান জানান, সেনা সদস্য নিহতের ঘটনার বিষয়ে আমি কিছুই জানি না।

এসম্পর্কে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান জানান, শুনেছি একজন সেনা সদস্য রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে। এটি রেলওয়ে জিআরপি থানা পুলিশের বিষয়।


আরও খবর