ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ এ আর গ্রুপের উদ্যোগে ১২ কিলোমিটার মর্নিং রান অনুষ্ঠিত কুলিয়ারচরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সৎ ভাসুর ও ভাতিজাকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ দাখিল মহাসপ্তমী: শক্তি, প্রকৃতি ও মানবতার আরাধনা--সচ্চিদানন্দ দে সদয় সারিয়াকান্দিতে পূজামণ্ডপ ও অসচ্ছল মন্দিরে জেলা পরিষদের অনুদান প্রদান

বিএনপি আন্দোলনের ডাক দিচ্ছে কিন্তু ব্যর্থ হয়ে ফিরে আসছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 03-08-2022 12:27:51 am

সংগৃহীত ছবি


স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, বিএনপির পাশে কোন লোকজন নেই, বাংলাদেশের মানুষ আর কখনই অন্ধকারে যেতে চাইনা। বিএনপি অনেক আন্দোলনের ডাক দিচ্ছে সব জায়গায় ব্যর্থ হয়ে ফিরে আসছে। গত মঙ্গলবার দুপুরে মুন্সীগঞ্জের লৌহজং থানা ও ফায়ারসার্ভিস ভবনের উদ্ধোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেন তিনি।


তিনি আরো বলেন, বিএনপি অনেক আন্দোলন কথা বলছে। আমরা কোথাও বাঁধা দিচ্ছি না।নিয়মতান্ত্রিক আন্দোলন যদি করে আমাদের কোন আপত্তি নেই। কিন্তু তারা যদি রাজপথ বন্ধ করে, যানচলাচল বন্ধ করে, যানমাল ক্ষতিগ্রস্ত করে তাহলে আইনশৃঙ্খলা বাহিনী বসে থাকবে না।


স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, বিএনপির সময়ের লোডশেডিংয়ের কথা, জেনারেটর শব্দে কান জি জি করার কথা, আইপিএসের মার্কেটে ডাবল দাম, পরীক্ষার সময় ছাত্ররা পড়াশুনা করতে পারতো না। মোমবাতি হাড়িকেন এসব জ্বালাতে হতো। এইদৃশ্য বাংলাদেশের মানুষ ভুলেনি।বদলে যাওয়া বাংলাদেশ বিএনপি সহ্যকরতে পারে না। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের জন্য একটি পরিস্থিতি তৈরি হয়েছে। এতে আমাদের ডিজেল ফান্ডে সাপ্লাই ঘাটটি হয়েছে। আমাদের বিদ্যুৎ তৈরির ক্ষমতা যা ছিলো এখনো তা আছে। ধীরে ধীরে আরো বাড়ছে। সেখানে কোনো ঘাটতি নেই, আমাদের ঘাটটি ডিজেল ওয়েল ফান্ডে সময় মত পাচ্ছি না। এজন্যই মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমরা ১ঘন্টা করে লোডশেডিং করবো। যাতে করে এই সংকট আমরা মোকাবেলা করতে পারি। এটি একটি সাময়িক ব্যবস্থা।


অনুষ্ঠানে ৮কোটি টাকা ব্যায়ে নবনির্মিত চারতলা বিশিষ্ট লৌহজং থানা ভবন ও ২কোটি ৩৯লাখ টাকা ব্যায়ে লৌহজং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ভবন উদ্ধোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।


এসময় আরো উপস্থিতি ছিলেন, মুন্সীগঞ্জ-৩আসনের সংসদ সদস্য মৃনালকান্তি দাস, -২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, ফায়ার সার্ভিসের মহাপরিচালাক বিগ্রেডিয়ার জেনারেল মাঈনউদ্দিন, পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মোঃ হাবিবুর রহমান, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসূল, পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএমন প্রমুখ।

Tag
আরও খবর