সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বরণে জনসমাগম ব্যাপক রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে যাত্রা শুরু করল গ্রীণ ভিউ-২ হোটেল এন্ড রেস্টুরেন্ট শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা

আশাশুনিতে জমাজমি নিয়ে সংঘর্ষে আহত-১০

আশাশুনি সদরে জমি পরিমাপের সময় বাদানুবাদ ও সংঘর্ষে ১০/১২ জন আহত হয়েছে। গুরুতর আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে। রবিবার (১২ মার্চ) সকালে সদর ইউনিয়নের শীতলপুর গ্রামে এঘটনা ঘটে।  
আহত কমলাপুর গ্রামের মকবুল গাজীর ছেলে হোসেন গাজী জানান, তিনি ও তার ভাই হাসানুল গাজী ৮/৯ বছর আগে শ্রীউলা গ্রামের বদরুদ্দোজা চৌধুরীর কাছ থেকে কমলাপুর মৌজায় ২ বিঘা জমি ক্রয় করে ভোগদখল করে আসছেন। ১৫ দিন পূর্ব হতে জমিতে বালু ভরাট দিয়ে ঘরবাড়ি বানানোর প্রস্তুতি নিচ্ছেন। রবিবার সকাল ৮ টার দিকে খুলনায় বসবাসকারী পিচির উদ্দীন গাজীর ভাই এছহাক গাজীর সাথে আকরাম হোসেন ও অন্যরা জমি মাপজোক করতে যান। মাপজোকের এক পর্যায়ে বাদানুবাদকালে হোসেন গাজীর চোয়ালে চপেটাঘাত করা হয়। খবর পেয়ে হোসেনের ছেলে ও ভাইয়েরা ঘটনাস্থলে গেলে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে মৃত বাহাদুর গাজীর ছেলে ইয়াছিন, জোহরা খাতুন, তাছলিমা খাতুন, হোসেন গাজী, শোহেব আলী এবং অপর পক্ষের আকরাম হোসেন, আয়ুব আলী ও আজম সরদারসহ উভয় পক্ষের ১০/১২ জন আহত হয়েছে বলে জানাগেছে। গুরুতর আহত আকরাম হোসেন, আয়ুব আলি, ইয়াচিন, জোহরা খাতুন ও তাছলিমাকে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়। পরে আকরাম হোসেন ও আয়ুব আলীকে সাতক্ষীরা রেফার করা হয়। এসআই বিজন কুমার জানান, আকরাম হোসেনকে মারপিট করা হয়েছে এমন খবর মোবাইল পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে নিয়ে আসি। এখনো কোন পক্ষ অভিযোগ করেনি।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মমিনুল ইসলাম জানান, সংঘর্ষের সংবাদ পেয়ে এসআই বিজনসহ পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

Tag
আরও খবর