ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ এ আর গ্রুপের উদ্যোগে ১২ কিলোমিটার মর্নিং রান অনুষ্ঠিত কুলিয়ারচরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সৎ ভাসুর ও ভাতিজাকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ দাখিল মহাসপ্তমী: শক্তি, প্রকৃতি ও মানবতার আরাধনা--সচ্চিদানন্দ দে সদয় সারিয়াকান্দিতে পূজামণ্ডপ ও অসচ্ছল মন্দিরে জেলা পরিষদের অনুদান প্রদান

বান্দরবানে জঙ্গি হামলায় তিন সেনাসদস্য আহত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-03-2023 07:44:23 am

পার্বত্য জেলা বান্দরবানের রুমা উপজেলায় সশস্ত্র জঙ্গিবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) অতর্কিত গুলিবর্ষণে তিন সেনাসদস্য গুরুতর আহত হয়েছেন। রোববার (১২ মার্চ) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে উপজেলার কাটাপাহাড় এলাকায় সেনাবাহিনীর টহলদলের ওপর এ হামলা হয়। বান্দরবানের স্থানীয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।


সূত্র জানিয়েছে, রুমা উপজেলার কাটাপাহাড় এলাকায় সেনাবাহিনীর টহল দলের ওপর জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া-এর ধর্মীয় উগ্রবাদে মদতদাতা সশস্ত্র জঙ্গি গ্রুপ কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) অতর্কিত গুলিবর্ষণে তিন সেনাসদস্য গুরুতর আহত হয়েছেন। আহতদের উন্নত চিকিত্সা এবং দুষ্কৃতকারীদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। বর্তমান সময়ের দুর্ধর্ষ জঙ্গি সংগঠন ‘জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’-এর মদতদাতা হিসেবে কাজ করছে পার্বত্য অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ)’।


বান্দরবানের রুমা উপজেলার সন্ত্রাসী সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সভাপতি হলেন নাথান বম। তিনি আত্মগোপনে থেকে এসব সশস্ত্র হামলার নেতৃত্ব দিচ্ছেন। নাথান বমের উচ্চাভিলাষী জীবনের নেপথ্যে বেপরোয়া চাঁদাবাজি। খুমি, লাইস, খেয়াং, পাংখোয়া, ম্রো—এই পাঁচ সম্প্রদায়ের অধিকার আদায়ের নামে জেএসএফ-এর এক শীর্ষ নেতার হাত ধরে এবং তার আশ্রয় প্রশ্রয়ে কেএনএফ প্রতিষ্ঠা করেন নাথান বম। পরবর্তীকালে তিনি গুরু মারা শিষ্যের ভূমিকায় অবতীর্ণ হন। 


নিজেই হতে চেয়েছিলেন জেএসএসের বিকল্প প্রতিষ্ঠানের বস। আর এ জন্য অনৈতিকভাবে অর্থ সংগ্রহও শুরু করেন। তাকে চাঁদা না দিলে নির্যাতন ও অপহরণ করা হতো। সুন্দরী মেয়েদের নিয়ে মনোরঞ্জন করেন। এজন্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। ভয়ংকর এই সন্ত্রাসীর হাত থেকে বাঁচার জন্য সরকারের কাছে আকুতিও জানিয়েছেন তারা।

আরও খবর