‎মোংলায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবক আটক: প্রলোভনের ফাঁদে বিপন্ন শৈশব কুলিয়ারচরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ একজনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিয়ামতপুরে ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে গনসংযোগ করছেন চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আশাশুনির চাকলায় ওয়াপদা বেড়ীবাঁধ কেটে পাইপে লোনাপানি উত্তোলন বন্দের দাবীতে মানববন্ধন জাবিপ্রবিতে নবীনদের যুগোপযোগী দক্ষতা ও গবেষণায় জোর দেওয়ার আহ্বান শিবির সভাপতির নড়িয়ার কেদারপুরে মাদক বিরোধী র‍্যালি: ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন ৪ জন, রাতে শপথ ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরির প্রশিক্ষণ অনুষ্ঠিত শেরপুরে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড শেরপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী ও রিং জাল উদ্ধার, জনসম্মুখে ধ্বংস শেরপুর সদরে লাইসেন্সবিহীন এক করাতকলকে ৫ হাজার টাকা জরিমানা প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্ট’–এর উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মিরসরাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মিনাবাজার সড়ক সংস্কার করা হলো কৃষকদল নেতা আনোয়ারের উদ্যোগে নাগেশ্বরীতে ‘অরণ্য’র উদ্যোগে দিনব্যাপী ‘সবুজ উৎসব-২০২৬’ অনুষ্ঠিত নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌমুহনী আবাসিক হোটেল থেকে আবারো অভিযানে গ্রেপ্তার ১২ দালাল ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের হুঁশিয়ারি বিভাগীয় কমিশনারের দেড় মাস বয়সী শিশুর মৃত্যু, বাবা পুলিশ হেফাজতে বেদেপল্লীতে মাদক ব্যবসার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ শার্শায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বৃক্ষ রোপন কর্মসূচি পালিত

২০২৫ সালের মধ্যে বিশ্বের এক-তৃতীয়াংশ লিথিয়ামের মালিক হবে চীন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-03-2023 01:11:13 pm

সামরিক উন্নয়নের পাশাপাশি সম্প্রতি লিথিয়াম আহরণে জোর দিয়েছে বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনীতির দেশ চীন। এ আহরণ অব্যাহত থাকলে ২০২৫ সালের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় লিথিয়াম সরবরাহকারী দেশ হিসেবে জায়গা করে নেবে দেশটি। এমনকি, বিশ্বের মোট লিথিয়ামের এক-তৃতীয়াংশের নিয়ন্ত্রণ থাকবে চীনের হাতে। 


সোমবার (১৩ মার্চ) এক প্রতিবেদনে এসব তথ্য জানায় সুইজারল্যান্ডভিত্তিক বহুজাতিক ব্যাংক ও বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইউবিএস এজি। প্রতিষ্ঠানটি আরও জানায়, ২০২৫ সালের মধ্যে আফ্রিকাসহ অন্যান্য দেশে চীন নিয়ন্ত্রিত খনিগুলো থেকে ৭ লাখ ৫ হাজার টন লিথিয়াম আহরিত হবে। ২০২২ সালে চীন মোট ১ লাখ ৯৪ হাজার টন লিথিয়াম উত্তোলন করেছে।


বলা হচ্ছে, লিথিয়ামের এ বিশাল আহরণযজ্ঞের মাধ্যমে বিশ্বের লিথিয়ামের মোট চাহিদার ৩২ শতাংশ চীন একাই পূরণ করবে। ২০২২ সালে ব্যাটারি তৈরিতে অপরিহার্য হয়ে ওঠা এ প্রাকৃতিক সম্পদের ২৪ শতাংশের যোগান দিয়েছিল শি জিনপিংয়ের দেশ।


যেহেতু পুরো বিশ্ব জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে বৈদ্যুতিকশক্তি কাজে লাগানোর দিকে মনোযোগ দিচ্ছে, তাই লিথিয়াম আহরণে উন্নত দেশগুলোর মধ্যে বেশ প্রতিযোগিতা চলছে। এক্ষেত্রে চীনের মূল প্রতিদ্বন্দ্বী হলো যুক্তরাষ্ট্রও। চীনের অনেক বেশি লিথিয়াম প্রয়োজন কারণ, কারণ দেশটিতে প্রতিবছর লাখ লাখ বৈদ্যুতিক যানবাহন তৈরি হচ্ছে।


এদিকে, চীনের যেকোনো অগ্রগতি ঠেকাতে মরিয়া যুক্তরাষ্ট্র। তারই ধারাবাহিকতায়, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের আধিপত্য চীনের ‘সামরিক অগ্রগতি’ ঠেকাতে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য। সোমবার (১৩ মার্চ) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান দিয়েগো নৌ-ঘাঁটিতে মিলিত হন এ তিন দেশের রাষ্ট্রপ্রধান। সেসময় তারা অকাস জোটের নতুন পরিকল্পনা গণমাধ্যমের সামনে তুলে ধরেন।


কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে জানা যায়, অকাসের নতুন চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে পারমাণবিক শক্তিসম্পন্ন তিনটি সাবমেরিন কিনবে অস্ট্রেলিয়া।


প্রয়োজনে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও দুটি ভার্জিনিয়া শ্রেণির সাবমেরিন নিতে পারবে অস্ট্রেলিয়া। এগুলোর প্রথম চালান আগামী ১০ বছরের মধ্যে অস্ট্রেলিয়ার কাছে হস্তান্তর করা হবে।


অন্যদিকে, অস্ট্রেলিয়াকে এসএসএন-অকাস মডেলের সাবমেরিন দেবে যুক্তরাজ্য। এ সাবমেরিনগুলো যুক্তরাজ্যের নকশা ও যুক্তরাষ্ট্রের প্রযুক্তিতে তৈরি হবে।

আরও খবর






6a66e2c265a49-270726104658.webp
ওয়াশিংটনের গুলিতে ২ নিহত, আহত ৫

২৫ দিন ১১ ঘন্টা ৭ মিনিট আগে