ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ এ আর গ্রুপের উদ্যোগে ১২ কিলোমিটার মর্নিং রান অনুষ্ঠিত কুলিয়ারচরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সৎ ভাসুর ও ভাতিজাকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ দাখিল মহাসপ্তমী: শক্তি, প্রকৃতি ও মানবতার আরাধনা--সচ্চিদানন্দ দে সদয় সারিয়াকান্দিতে পূজামণ্ডপ ও অসচ্ছল মন্দিরে জেলা পরিষদের অনুদান প্রদান

লাখ টাকা ক্ষতি, এক সপ্তাহ পর দোকান খুললেও নেই ক্রেতা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-03-2023 01:17:35 pm

৭ মার্চ বিকেলে রাজধানীর গুলিস্তানে সিদ্দিকবাজারে ‘ক্যাফে কুইন’ ভবনে বিস্ফোরণ হয়। এরপর থেকে ভবনটির আশপাশের প্রায় ১৫টি দোকান বন্ধ থাকে। এসময় প্রতিটি দোকানেরই ক্ষতি হয়েছে ২-৩ লাখ টাকা করে। এক সপ্তাহ বন্ধ থাকার পর আজ সকালে খুলে দেওয়া হয়েছে কয়েকটি দোকান। কিন্তু বিকেল নাগাদ একজন ক্রেতার দেখা মেলেনি দোকানগুলোতে।


মঙ্গলবার (১৪ মার্চ) বিকেলে দোকানের বিক্রয়কর্মীদের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে। তবে দোকানের কোনোটাতে এখনো দেওয়া হয়নি বিদ্যুৎ সংযোগ।


সোনালী স্যানিটারি মার্টের বিক্রয়কর্মী মো. ইব্রাহীম বলেন, এক সপ্তাহ পর দোকান খুললাম। আরও এক সপ্তাহ লাগবে আগের মতো বেচাকেনা শুরু হতে। সকাল থেকে দোকান খুললেও বিকেল ৫টা নাগাদ একজন ক্রেতাও দোকানে আসেননি।


সেই দিনের ভয়াবহ বিস্ফোরণের বিষয়ে তিনি বলেন, তখন বিকট শব্দ হলো, বের হয়ে শুধু ধোঁয়া দেখেছি। আর দেখলাম কয়েকটা লাশ পড়ে আছে।


চৌধুরী এন্টারপ্রাইজের বিক্রয়কর্মী সুজন বলেন, দোকানে এখনো বিদ্যুতের লাইন দেওয়া হয়নি। দোকান খুললেও সকাল থেকে নেই কোনো ক্রেতা।


৭ মার্চ বিকেলে সিদ্দিকবাজারে ‘ক্যাফে কুইন’ নামে সাততলা ভবনের নিচতলায় বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে এখন পর্যন্ত প্রাণ হারান ২৪ জন। আরও কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। আর ভবনের ২৪টি কলামের মধ্যে ক্ষতিগ্রস্ত হয় ৯টি। এরমধ্যে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চার-পাঁচটি কলাম। ফলে মানুষের নিরাপত্তার স্বার্থে সেদিন থেকেই বন্ধ থাকে ভবনের সামনের রাস্তা। পরে আজ মঙ্গলবার সকালে থেকে ভবনটির সামনের সড়ক খুলে দেওয়া হয়। তবে ভবনটি ব্যবহার বন্ধ রয়েছে।

আরও খবর