লাখাইয়ে প্রেসক্লাব এর ঈদপুর্নমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত। রায়পুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক আব্দুল আহাদ, প্রতিবাদে মানববন্ধনের ঘোষণা লাখাইয়ে মসজিদে সিজদাহ্ রত অবস্থায় এক মুসল্লীর মৃত্যু। ২ নং সুন্দরবন ইউনিয়নে খাল খনন সংস্কার পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আদমদীঘিতে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ১৭মামলা, জরিমানা ১৬ হাজার টাকা ঈদ উপলক্ষে ঝিনাইগাতীতে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শহীদ জিয়ার শাহাদত বার্ষিকীর কর্মসূচি উপেক্ষা! অশ্লীল নৃত্য-গানের অভিযোগে বিএনপির দুই নেতা বহিষ্কার ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সাথে লালপুর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন না করায় বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জমকালো ভাবে সেবার আলো ফাউন্ডেশন’-এর ৩য় বর্ষপূর্তি এবং স্মরণিকা মোড়ক উন্মোচন সেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত ‎সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞা: প্রজনন সুরক্ষায় কড়াকড়ি, সংকটে কর্মহীন বনজীবীরা ‎ ৩ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের উলিপুরে প্রশাসনের উদ্যোগে বর্জ্য অপসারণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত উলিপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত জুয়ার আসর নিয়ে বিরোধ: ঝগড়া থামাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু রায়পুরে এনসিপি নেতাকে মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, থানায় আটক আনোয়ার হোসেন ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা সড়কে আটকে তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা রাজনীতির পাশাপাশি পাহাড়ে ভ্রমণ পিপাসু মোহাম্মদ জসিম উদ্দিন

২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে ঝিনাইগাতীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

২০০৪ সালের ২১শে আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার প্রতিবাদে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ আগস্ট রবিবার বিকেলে আলোচনা সভায় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ২০০৪ সালের ২১শে আগস্ট নারকীয় হত্যাকাণ্ডে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। নেতারা বেগম আইভি রহমানসহ নিহত ২৪ জন নেতাকর্মীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। নেতৃবৃন্দ বলেন, ২১শে আগস্টের ঘটনাপ্রবাহের কালো থাবা বাংলাদেশের রাজনীতিকে আরেকবার বিভক্ত করেছে। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আইনের শাসনের যে নজির স্থাপিত হয়েছে, বাংলাদেশের মানুষ তা যুগে যুগে স্মরণ করবে বলে উল্লেখ করেন বক্তারা। কেন্দ্রীয় কমিটি কর্তৃক প্রস্তাবিত উপজেলা আওয়ামীলীগের সভাপতি শ্রী বিশ্বজিৎ রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য এমএ বারীর পুত্র মোহসিনুল বারী রুমি, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক আয়শা সিদ্দিকা রুপালী, যুবলীগ নেতা রকিবুল ইসলাম রুকন, হাসানুজ্জামান হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিকলীগ ও মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ অংশ নেন। আলোচনা শেষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Tag
আরও খবর