আদমদীঘিতে যুবদল নেতাদের পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদাণ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত পৈতৃক ভিটায় বাড়ি নির্মাণে বাধা, হুমকি-চাঁদা দাবি: প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন জাতীয় ঐক্য ও অগ্রগতি রক্ষায় সবাইকে একসাথে কাজ করতে হবে: রাষ্ট্রপতি খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সৌদি রুটে বিমানের ফ্লাইট চালুর সিদ্ধান্ত ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা কম : রুবিও শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জনে মিলনমেলা কালাই থানায় ঢুকে পুলিশের ওপর হামলার অভিযোগে যুবক গ্রেপ্তার নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড লাখাইয়ে প্রতিমা বিসর্জ্জন এর মধ্য দিয়ে সমাপ্তি হলো ৬ দিন ব্যাপী শারদীয় দূর্গা পূজা। পীরগাছায় নশিকের সুপারভাইজারকে হত্যা; খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি লাখাই থানা পুলিশের অভিযানে ১৩ পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। পীরগাছায় কৈকুড়ী ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী সাইদুল ইসলামের পূজামণ্ডপ পরিদর্শন মোংলায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব ঝিনাইগাতী সীমান্তে লেবু বাগান থেকে ৮৪ বোতল ভারতীয় মদ উদ্ধার উলিপুরে বাচ্চু হত্যার রহস্য উদ্‌ঘাটন আসামী আটক হত্যায় ব্যবহৃত চাপাতি উদ্ধার আদমদীঘিতে বিএনপি নেতা চঞ্চলের পূজামন্ডপে আর্থিক সহায়তা প্রদাণ আদমদীঘির আড়াইল সিদ্দিক হোসেন এতিমখানার নতুন ভবনের জায়গা নির্ধারণ উপলক্ষে দোয়া উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বকে একসঙ্গে কাজ করতে হবে - প্রতিমন্ত্রী শরীফুল আলম

লাখাইয়ে কর্মকর্তা, কর্মচারী সংকটে মাধ্যমিক শিক্ষা দপ্তর, শিক্ষার গুনগতমান উন্নয়নে প্রভাব।

লাখাইয়ে কর্মকর্তা,কর্মচারী সংকটে মাধ্যমিক শিক্ষা দপ্তরের কর্মকান্ডে স্থবিরতা। শিক্ষার গুনগতমান উন্নয়নে প্রভাব। লাখাই উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরে কর্মকর্তা ও কর্মচারী সংকটে রয়েছে দীর্ঘদিন যাবত। এতে দাপ্তরিক কর্মকান্ডে নেমে এসেছে স্থবিরতা। লোকবলের অভাবে শিক্ষার গুনগতমান উন্নয়নে নিয়মিত বিদ্যালয় পরিদর্শন, মনিটরিং কাজ ব্যহত হচ্ছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তর থেকে তথ্যে জানা যায় এ দপ্তরটিতে ৭ টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ২ জন।মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদটি জুলাই /২২ থেকে শুন্য। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন কুমার দে এর মৃত্যু জনিত শুন্য পদটি অদ্যাবধি পূরন করা হয়নি।বর্তমানে একাডেমিক সুপারভাইজার জান্নাতুন নাহার ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করছেন। এছাড়া আরেকজন রয়েছেন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। বাদবাকী পদগুলো শুন্যই রয়েছে দীর্ঘদিন যাবত। সূত্রে আরোও জানা যায় শূন্য পদগুলো পুরনের বিষয়ে সংসলিষ্ট উর্ধতন কর্তৃপক্ষকে বারংবার অবহিত করা হয়েছে কিন্তু কোন ফলোদয় হয়নি। সূত্রে জানা যায় উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের অধীনে ১১ টি মাধ্যমিক, ২ মাদ্রাসা ও ২ টি কলেজ রয়েছে। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও একাডেমিক সুপারভাইজার জান্নাতুন নাহার এর সাথে আলাপকালে জানান কর্মকর্তা ও প্রয়োজনীয় জনবলের অভাবে দাপ্তরিক কাজে হিমশিম খেতে হচছে। এ ছাড়া বিভিন্ন ধরনের সভায় ও যোগদিতে হয়।তার পরও সবকিছুই সামাল দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। শুন্য হয়ে থাকা পদ পুরনে উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

Tag
আরও খবর