দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

কুড়িগ্রামে ২টি মডেল মসজিদের উদ্বোধন



তৃতীয় ধাপে সারাদেশে ৫০টি মডেল মসজিদ ও ইসলামকি সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে কুড়িগ্রাম সদর ও ফুলবাড়ী উপজেলায় ২টি মডেল মসজিদের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব মসজিদের উদ্বোধন করেন।


কুড়িগ্রাম সদর উপজেলা শহরের আদর্শ পোৗরবাজার এলাকায় নির্মিত দৃষ্টি নন্দন মডেল মসজিদের ভার্চুয়ালি উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, জেলা পরিষদ চেয়ারম্যান মো: জাফর আলী, কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলামসহ অন্যান্যরা। 


অন্যদিকে ফুলবাড়ী উপজেলা কমপ্লেক্সে এলাকায় নির্মিত মডেল মসজিদটিরও ভার্চুয়ালি উদ্বোধন করা হয়।


প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত এসব মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থাসহ ওজু ও নামাজের আলাদা জায়গা রয়েছে। এছাড়াও হজযাত্রীদের জন্য রেজিস্ট্রেশন ও প্রশিক্ষণ ব্যবস্থা, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, গবেষনা কেন্দ্র ও লাইব্রেরী, হেফজখানা, প্রাক প্রাথমিক শিক্ষা ও কোরআন শিক্ষা ব্যবস্থা, সম্মেলনসহ বিভিন্ন সুবিধা রয়েছে। 


কুড়িগ্রাম সদর হাফিজিয়া মাদ্রাসা ও পুরাতন মসজিদের পাশে একটি ও ফুলবাড়ী উপজেলা  চত্বরে একটি দৃষ্টিনন্দন মসজিদের উদ্বোধন করা হয়েছে। দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করে মুসল্লিদের নামাজের ব্যবস্থা করায় খুশি তারা।


কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানান, প্রধানমন্ত্রীর উদ্যোগে নির্মিত এসব মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের রক্ষনাবেক্ষন করতে হবে। কেন না যারা এসব মসজিদের দায়িত্বে থাকবেন তাদের অবহেলার কারনে যেন মসজিদের কোন কিছুই নষ্ট হয়ে না যায়।





আরও খবর