আদমদীঘিতে যুবদল নেতাদের পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদাণ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত পৈতৃক ভিটায় বাড়ি নির্মাণে বাধা, হুমকি-চাঁদা দাবি: প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন জাতীয় ঐক্য ও অগ্রগতি রক্ষায় সবাইকে একসাথে কাজ করতে হবে: রাষ্ট্রপতি খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সৌদি রুটে বিমানের ফ্লাইট চালুর সিদ্ধান্ত ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা কম : রুবিও শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জনে মিলনমেলা কালাই থানায় ঢুকে পুলিশের ওপর হামলার অভিযোগে যুবক গ্রেপ্তার নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড লাখাইয়ে প্রতিমা বিসর্জ্জন এর মধ্য দিয়ে সমাপ্তি হলো ৬ দিন ব্যাপী শারদীয় দূর্গা পূজা। পীরগাছায় নশিকের সুপারভাইজারকে হত্যা; খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি লাখাই থানা পুলিশের অভিযানে ১৩ পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। পীরগাছায় কৈকুড়ী ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী সাইদুল ইসলামের পূজামণ্ডপ পরিদর্শন মোংলায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব ঝিনাইগাতী সীমান্তে লেবু বাগান থেকে ৮৪ বোতল ভারতীয় মদ উদ্ধার উলিপুরে বাচ্চু হত্যার রহস্য উদ্‌ঘাটন আসামী আটক হত্যায় ব্যবহৃত চাপাতি উদ্ধার আদমদীঘিতে বিএনপি নেতা চঞ্চলের পূজামন্ডপে আর্থিক সহায়তা প্রদাণ আদমদীঘির আড়াইল সিদ্দিক হোসেন এতিমখানার নতুন ভবনের জায়গা নির্ধারণ উপলক্ষে দোয়া উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বকে একসঙ্গে কাজ করতে হবে - প্রতিমন্ত্রী শরীফুল আলম

নানা আয়োজনে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উদযাপিত।

নানা আয়োজনে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উদযাপিত। 



১৭ ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩ তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস -২০২৩ উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে শুক্রবার (১৭ মার্চ) সকাল ৯ ঘটিকায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউ,এন,ও) নাহিদা সুলতানা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,সুশীল সমাজের নেতৃবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিক বৃন্দ। পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা এর নেতৃত্বে  একটি বর্নাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।র্যালি পরবর্তী আলোচনা সভা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউ,এন,ও) নাহিদা সুলতানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ নুনু মিয়া।শুরুতে পবিত্র কোরআান থেকে তেলওয়াত করেন মাওঃ শফিকুল ইসলাম, গীতা পাঠ করেন গৌতম চন্দ্র রায়। ভারপ্রাপ্ত প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ শাহাদাত হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন, কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন, উপজেলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক ফারক আহমেদ, বুল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ, পল্লি বিদ্যুৎ সমিতি লাখাই এর ডিজিএম ইসমাত কামাল,যুবউন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল মোতালেব, সমবায় কর্মকর্তা আব্দুল মতিন, এডভোকেট মাহফুজুর রহমান, লাখাই প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ বিজয়।সভায় চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ গ্রহণ কারী বিজয়ী ছাত্র - ছাত্রীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথি বৃন্দ। দিনব্যাপী কর্মসূচীর মধ্যে ছিল ছাত্র - ছাত্রী দের নিয়ে কেক কাটা,মসজিদে  মিলাদ ও দোয়া এবং বিভিন্ন ধর্মীয় উপসনালনে বিশেষ প্রার্থনাসহ বিভিন্ন ধরনের কর্মসূচী।

Tag
আরও খবর