ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে ভার্মি কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ অনুষ্ঠিত ‎মোংলায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবক আটক: প্রলোভনের ফাঁদে বিপন্ন শৈশব কুলিয়ারচরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ একজনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিয়ামতপুরে ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে গনসংযোগ করছেন চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আশাশুনির চাকলায় ওয়াপদা বেড়ীবাঁধ কেটে পাইপে লোনাপানি উত্তোলন বন্দের দাবীতে মানববন্ধন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম আহ্বায়ক কমিটি মৌলভীবাজারের পরিচিতি সভা জাবিপ্রবিতে নবীনদের যুগোপযোগী দক্ষতা ও গবেষণায় জোর দেওয়ার আহ্বান শিবির সভাপতির নড়িয়ার কেদারপুরে মাদক বিরোধী র‍্যালি: ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন ৪ জন, রাতে শপথ ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরির প্রশিক্ষণ অনুষ্ঠিত শেরপুরে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড শেরপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী ও রিং জাল উদ্ধার, জনসম্মুখে ধ্বংস শেরপুর সদরে লাইসেন্সবিহীন এক করাতকলকে ৫ হাজার টাকা জরিমানা প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্ট’–এর উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মিরসরাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মিনাবাজার সড়ক সংস্কার করা হলো কৃষকদল নেতা আনোয়ারের উদ্যোগে নাগেশ্বরীতে ‘অরণ্য’র উদ্যোগে দিনব্যাপী ‘সবুজ উৎসব-২০২৬’ অনুষ্ঠিত নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌমুহনী আবাসিক হোটেল থেকে আবারো অভিযানে গ্রেপ্তার ১২ দালাল ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের হুঁশিয়ারি বিভাগীয় কমিশনারের দেড় মাস বয়সী শিশুর মৃত্যু, বাবা পুলিশ হেফাজতে

'পাবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত'



পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।


আজ  ১৮ই মার্চ রোজ শনিবার  সকাল  এগারোটায় (১১ টায়) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় এই প্রতিযোগিতার উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা খান।


জাতীয় সংগীতের সাথে পতাকা উত্তোলন করে উদ্ধোধন করা হয়। সেই সাথে বেলুন এবং পায়রা উড়িয়ে উপ-উপাচার্য প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন।


এ সময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, প্রক্টর, ছাত্র উপদেষ্টা, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা ।


চারদিন ব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীদের জন্য দৌড়, চাকতি নিক্ষেপ, দীর্ঘ লাফ, হার্ডেল, উচ্চলাফ, রিলে দৌড়, চাকতি নিক্ষেপ, বর্ষা নিক্ষেপ, সাঁতার, যেমন খুশি তেমন সাজোসহ মোট আঠারোটি খেলা রয়েছে। এছাড়াও শিক্ষকদের জন্য হাঁড়ি ভাঙা, কর্মকর্তাদের জন্য টার্গেট বল নিক্ষেপ, কর্মচারীদের জন্য ১০০ মিটার দৌড় এবং ৮ বছরের কম বয়েসের শিশুদের জন্য ৮০ মিটার দৌড়, নারী শিক্ষক, কর্মকর্তা এবং অতিথিদের জন্য বাজনা থামলে বালিশ কোথায় খেলা রয়েছে।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য বলেন, আমাদের নানান সীমাবদ্ধতাকে অতিক্রম করে গত বছরের ন্যায় এই বছরেও বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে নিয়ে আমরা এই প্রতিযোগিতার আয়োজন করতে সক্ষম হয়েছে। যাদেরকে সামনে রেখে আমরা আগামী দিনের স্বপ্ন দেখি, এই বিশ্ববিদ্যালয়কে আগামী দিনে যারা নেতৃত্ব দিবে তাদের জন্য এই প্রতিযোগিতা।

আরও খবর