টানা বৃষ্টিতে তলিয়ে গেছে হাতিয়ার ৮০ গ্রাম, পানিবন্দি ৫০ হাজার মানুষ লালপুরে পিতার বিরুদ্ধে কন্যাকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার শিক্ষিকা দীপা রানী দাসের মৃত্যুতে সহকর্মীর আবেগঘন ফেসবুক পোস্ট; রহস্য উদ্ঘাটনে সুষ্ঠু তদন্তের দাবি মৃত্যুর পর 'জানাজায়' সদলীয় নেতাদের অংশ না নেওয়ার আহ্বান পদবঞ্চিত বিএনপি নেতার ! ঢাকা যাওয়ার পথে সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লোহাগাড়ার যুবকের, কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব কলমের শক্তিতে জনতার পাশে অনন্য অবদান' এর স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলো শ্রীমঙ্গল প্রেসক্লাব এইচআর ক্লাব পবিপ্রবির উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত প্রত্যয় সংগঠনের ১০১ সদস্য বিশিষ্ট স্বদেশ কমিটি ঘোষণা আশাশুনির বড়দলে ঘরের দরজা ভেঙে প্রায় ৭ লক্ষ টাকার মালামাল চুরি রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করতে পীরগাছায় জামায়াতের স্বাগত মিছিল বড়লেখায় ৭ বছরেও বিতরণ হয়নি হাজারো পরিবার পরিকল্পনা কার্ড, বারান্দায় পড়ে থাকতে দেখে ক্ষোভ কুষ্টিয়ার লাহিনী ২১ নম্বর ওয়ার্ডে লিজেন্ড বনাম ইয়াংস্টারদের জমজমাট ফুটবল ম্যাচ রিনিঝিনি বৃষ্টির দিনে: আলসেমি, আনন্দ আর কিছু রূপালি গল্প রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত মধুপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের পাটকেলঘাটার প্রায় দুই যুগ পার হলেও দূর্বাডাঙ্গা গাছা সড়ক সংস্কার হয়নি চরম ভোগান্তিতে হাজারো মানুষ তালায় দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ করলেন মুহাম্মদ ইজ্জত উল্লাহ, এমপি

স্কলারশিপে জার্মানিতে উচ্চশিক্ষার সুযোগ, পড়া যাবে ১১ বিষয়ে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-03-2023 06:48:27 pm

স্বনামধন্য বিশ্ববিদ্যালয়, বিশ্ব মানের শিক্ষাব্যবস্থা, সময়োপযোগী বিষয়, ইতিহাস ও ঐতিহ্য মিলিয়ে বর্তমানে বাংলাদেশসহ পৃথিবীব্যাপী শিক্ষার্থীদের কাছেই উচ্চশিক্ষার জন্য কাঙ্ক্ষিত গন্তব্য হচ্ছে জার্মানি। এর মূল কারণ হচ্ছে এই বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার জন্য রয়েছে না ধরনের নজরকাড়া কতগুলো স্কলারশিপ। যার মধ্যে অন্যতম হচ্ছে ডাড (DAAD) স্কলারশিপ। The Germany Academic Exchange Service যাকে সংক্ষেপে বলা হয় ডাড স্কলারশিপ- যা একটি জার্মানভিত্তিক স্কলারশিপ। জার্মানীর অন্যতম প্রেস্টিজিয়াস স্কলারশিপ হল ডাড স্কলারশিপ। যারা উচ্চশিক্ষার জন্য যেতে চান জার্মানী, তাদের জন্য ডাড একটি লোভনীয় স্কলারশিপ।

 

ডাড তাদের কার্যক্রম শুরু করে ১৯২৫ সালে। এই স্কলারশিপ প্রতিবছর প্রায় ১৫০,০০০ ছাত্রছাত্রীদের অর্থায়ন করে থাকে। যারা স্কলারশিপ নিয়ে জার্মানিতে উচ্চশিক্ষা গ্রহণ করতে ইচ্ছুক, তাদের জন্য ডাড (DAAD) স্কলারশিপটি একটি দারুণ সুযোগ। 


যারা আবেদন করতে পারবেন

ডাড স্কলারশিপের জন্য সাধারনত ব্যাচেলর, মাস্টার্স, পি এইচ ডি, পোস্ট ডক্টোরাল ছাত্রছাত্রীরা আবেদন করতে পারে। 


◾ডাড(DAAD) স্কলারশিপে যেসকল বিষয়ে আবেদন করা যায়

* অর্থনৈতিক বিজ্ঞান (Economic Sciences)। 

* রাজনৈতিক অর্থনীতি (Political Economics)।

* উন্নয়ন সহযোগিতা (Development Cooperation)।

* ব্যবসা প্রশাসন (Business Administration)।

* চিকিৎসা ও জনস্বাস্থ্য (Medicine and public health)

* কৃষি ও বন বিজ্ঞান (Agricultural and Forest Sciences) 

* প্রাকৃতিক এবং পরিবেশ বিজ্ঞান (Natural and Environmental Sciences) 

* ম্যাথমেটিক্স প্রকৌশল সম্পর্কিত বিজ্ঞান (Engineering and related sciences)।

* মিডিয়া স্টাডিজ (Media Studies)।

* আঞ্চলিক ও নগর পরিকল্পনা (Regional and Urban Planning)।

* সামাজিক বিজ্ঞান (Social Sciences) শিক্ষা ও আইন (Education and Law)।

 

◾ সুযোগ-সুবিধা

জার্মানিতে অন্যান্য স্কলারশিপের তুলনায় ডাড(DAAD) এর সুযোগ-সুবিধা অনেক বেশী। এই স্কলারশিপের জন্য নির্বাচিত শিক্ষার্থীরা যে সকল সুযোগ-সুবিধা পেয়ে থাকে: 


* টিউশন ফি ও পরীক্ষার ফি ।

* মাসিক ভাতা (পি এইচ ডি = ১২০০ ইউরো, মাস্টার্স = ৮৬১ ইউরো) ।

* বিমান ভাড়া। 

* স্বাস্থ্যবীমা। 

* বাড়ি ভাড়া এবং পরিবারের সদস্যদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা। 


◾আবেদনের যোগ্যতাসমূহ 

ডাড(DAAD) স্কলারশিপের জন্য আপনার নিম্নোক্ত যোগ্যতা থাকতে হবে,

 

* ন্যূনতম বিএসসি ডিগ্রী থাকতে হবে।

* কাজের অভিজ্ঞতা থাকতে হবে ২ বছরের।

* আইএলটিএস (IELTS) স্কোর ৬.৫ থাকা লাগবে । তবে বেশ কিছু প্রোগ্রামে আবেদন করতে Medium Instruction English থাকলেই চলবে। তাই অবশ্যই আবেদনের সময় জেনে নিতে হবে আসলে আপনার কি কি লাগছে।

* প্রার্থীকে উন্নয়নশীল দেশের হতে হবে।

* স্টাডি গ্যাপ যেন ৬ বছরের কম থাকতে হবে।


ডাড(DAAD) স্কলারশিপে আবেদন করার জন্য যেসকল নথিপত্রের প্রয়োজন হবে   

* Online আবেদন ফর্ম। 

* পাসপোর্ট।

* এনাইডি (NID)। 

* Euro Pas Formatted CV ।

* সকল একাডেমিক সার্টিফিকেট।

* সকল একাডেমিক মার্কশীট ।

* মোটিভেশন লেটার (SOP) সাইন ও সিলসহ রিকোমেন্ডেশন লেটার (২টি)। 

* আইএলটিএস (IELTS)। 

* কাজের অভিজ্ঞতা সাটিফিকেট ।

* অফার লেটার (যদি থাকে) । 


আবেদন প্রক্রিয়া ও সময়সীমা

আপনাকে প্রথমে ডাড (DAAD) স্কালারশিপের আওতাভুক্ত কোর্স থেকে কোর্স নির্বাচন করে আপনার পছন্দ অনুযায়ী বিশ্ববিদ্যালয় বাছাই করে আবেদন করতে হবে। আপনি সর্বোচ্চ তিনটি কোর্সে আবেদন করার সুযোগ পাবেন। এরপর বিশ্ববিদ্যালয় তাদের শিক্ষার্থীদের নির্বাচন করবে এবং আপনি যদি নির্বাচিত হোন তাহলে তারাই আপনাকে ডাড (DAAD) স্কলারশিপে আবেদন করতে বলবে।


এরপর আপনাকে এই লিংকের মাধ্যমে (https://www.mydaad.de/en/) আবেদন সম্পূর্ণ করতে হবে। ডাড (DAAD) স্কলারশিপের বিভিন্ন ফিল্ডের বিভিন্ন সাবজেক্টের আবেদনের সময়সীমা ভিন্ন ভিন্ন হয়ে থাকে।


তাই আপনাকে ডাড এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে বিস্তারিত সকল তথ্য জেনে আবেদন করতে হবে। 

ডাড এর অফিশিয়াল ওয়েবসাইট https://www.daad.de/en/

আরও খবর