চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ

কুড়িগ্রামে পুলিশের উদ্ধারকৃত সেই মানসিক ভারসাম্যহীন যুবককে আত্মীয়ের কাছে হস্তান্তর


কুড়িগ্রামে পিতা হারা মানসিক ভারসাম্যহীন যুবক সজীব কুমার দাস (২০)কে তার  আত্মীয়ের  কাছে  ফিরিয়ে দিয়েছে সদর থানাপুলিশ। 


রোববার (১৯ মার্চ) সন্ধ্যার দিকে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন যুবক সজীবকে তার কাকা নগেণ চন্দ্র'র কাছে হস্তান্তর করেছে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  খান মোহাম্মদ শাহারিয়ার। মানসিক ভারসাম্যহীন সজীব কুমার দাস গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার গজারিয়া গ্রামে মৃত লক্ষ্মণ চন্দ্র দাসের ছেলে।



এর আগে গত শনিবার দুপুরের দিকে কুড়িগ্রাম পৌর শহরের জেলা পরিষদ মার্কেটের একটি দোকানের সামনে মানসিক ভারসাম্যহীন যুবক দীর্ঘক্ষণ দাড়িয়ে থাকা দেখে অনেকে কথার বলার চেষ্টা করে বার্থ হন। কথা বলতে না পারায় স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে থানা হেফাজতে নেন। কথা বলতে না পারায় তার নাম ঠিকানা পাওয়া যাচ্ছিল না। মানসিক  ভারসাম্যহীন হওয়ায় কিশোরকে নিয়ে বিপাকে ছিল পুলিশ। পরে বিভিন্ন সংবাদ মাধ্যমের তার খবর প্রচার হলে সজীবের সন্ধান পায় তার পরিবার। 



গাইবান্ধা থেকে সজীব কুমার দাসকে নিতে আসা তার কাকা নগেন চন্দ্র দাস বলেন, সজীবের বাবা নেই, অনেক আগে বজ্রপাতে মৃত্যুবরন করে। মা আছে অন্যের বাড়িতে কাজ করে সংসার চালান। সজীবের আরও দুই বোন আছে তারাও প্রতিবন্ধী। খুব কষ্ট তাদের। গত ৩ দিন আগে সজীব কুমার দাস বাড়ি থেকে হারিয়ে যায়। অনেক আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুুঁজি করে তার সন্ধান পাই নাই। পরে ফেসবুকের মাধ্যমে সন্ধান পেয়ে তাকে গাইবান্ধা থেকে নিতে এসেছি।



কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহারিয়ার জানান, মানসিক ভারসাম্যহীন ছেলেটিকে আজকে তার চাচার কাছে হস্তান্তর করা হয়। এর আগে কুড়িগ্রাম শহরে জেলা পরিষদ মার্কেটের একটি দোকানের সামনে থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। সে কোন কথা বলতে পারছিল না। সাংবাদিক ভাইদের মাধ্যমে  সোশ্যাল মিডিয়ায় তার ছবি পোস্ট করে সন্ধান চাওয়া হয়। 




আরও খবর