বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা যশোরে চিত্রনায়ক সালমান শাহ্‌র হত্যার বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন সাতক্ষীরায় বিদ্যুতের তারে প্রাণ গেল ফেরিওয়ালার মগনামা ঘাটে সাগরে নিখোঁজ শামীমের মরদেহ উদ্ধার *কক্সবাজারে চাঞ্চল্যকর গুলিবর্ষণ করে ইকরাম হত্যাচেষ্টা মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার* কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন

সিরাজগঞ্জে নয় বছরের এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার

সিরাজগঞ্জের চৌহালীতে তানজিদ সরকার (৯) নামের এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

এই ঘটনায় গত রবিবার  সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার জোতপাড়া চর থেকে মাটি খুঁড়ে ওই শিশু মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তানজিদ সরকার গাজীপুর জেলার গাছা থানার কুনিয়াগাছা এলাকার লতিফ সরকারের ছেলে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে টাঙ্গাইলের নাগরপুরের তেবাড়িয়া পুর্বপাড়া গ্রামের মাখন মিয়ার ছেলে সোহাগকে আটক করেছে পুলিশ।


চৌহালী থানার ওসি হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গাজীপুরে লতিফ সরকারের বাড়িতে সোহাগের মা ও বোন ভাড়া থাকতো। ভাড়া দেওয়া নিয়ে বাড়ির মালিকের সাথে তাদের কথা কাটাকাটি হয়। এই দ্বন্দ্বের জের ধরে কৌশলে গত শুক্রবার সকালে বাড়ির মালিকের ছেলে তানজিদকে নিয়ে বের হয় সোহাগ। এরপর পরিবারের লোকজন তাকে না পেয়ে চৌহালী থানায় অভিযোগ দেন। অভিযোগের পর পুলিশ সোহাগকে আটক করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী আজ রবিবার সকালে চৌহালীর জোতপাড়া চর থেকে পুঁতে রাখা শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।


ওসি জানান, তানজিদের গলা কাটা ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সোহাগ জানিয়েছে ভাড়া নিয়ে দ্বন্দ্বের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে সে। পরে পুলিশ মাখন মিয়া, তার স্ত্রী সুমাইয়া, মা চায়না খাতুন, মিননগরের শালিকা জুলেখা খাতুন আটক করে থানায় নিয়ে আসে। তিনি আরও জানান, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

আরও খবর