ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ

কাউন্সিলর মোহন মিয়ার বিরুদ্ধে জমি বেদখলের অভিযোগ : অভিযোগ অস্বীকার করেছেন মোহন মিয়া

জামালপুরের ইসলামপুর পৌরসভার এক কাউন্সিলরের বিরুদ্ধে অবৈধভাবে জমি বেদখলের অভিযোগ উঠেছে। অভিযুক্ত কাউন্সিলরের নাম শাহ মো. মোহন মিয়া। তিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া শাহ মো. মোহন মিয়া উপজেলা আওয়ামী যুব লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক পদেও আসীন রয়েছেন। তবে অভিযুক্ত কাউন্সিলর শাহ মো. মোহন মিয়ার দাবি, তাঁর বিরুদ্ধে অযথা অভিযোগ তোলে অপপ্রচার ছড়ানো হচ্ছে।


অবৈধভাবে ভোগদখলীয় জমি বেদখলের করায় পৌর শহরের দরিয়াবাদ গ্রামের বাসিন্দা মিজানুর রহমান মজনু নামে এক ভুক্তভোগী কাউন্সিলর মো. মোহন মিয়াকে এক নম্বর বিবাদী দিয়ে চার জনের নামোল্লেখ করে ইসলামপুর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছন। অভিযোগে উল্লেখিত অন্য বিবাদীরা হলেন কাউন্সিলর মোহন মিয়ার ছোট ভাই সবুজ মিয়া, একই এলাকার আবু সাইদ এবং তার বড় ভাই সুলতান মিয়া।


থানায় দাখিকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, কাউন্সিলর মোহন মিয়াসহ বিবাদীদের সঙ্গে মধ্য দরিয়াবাদ গ্রামের মৃত মোজাহার উদ্দিন আকন্দের ছেলে মিজানুর রহমান মজনুর জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। বিবাদগণ বিভিন্ন সময়ে জোরপূর্বক ভাবে   

মিজানুর রহমান মজনুর দীর্ঘদিন ধরে ভোগদখলীয় দরিয়াবাদ মৌজার বিআরএস ১৬২ নম্বর দাগে ৪৪ শতাংশ জমি বেদখলের পায়তারা করে আসছিল। 


ভুক্তভোগী মিজানুর রহমান মজনু বলেন, 'গত রোববার (১৯ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে কাউন্সিলর মোহন মিয়ার নেতৃত্বে ৬০ থেকে ৭০ জন লোক দেশীয় অস্ত্রে আমাদেন ভোগদখলীয় ৪৪ শতাংশ জমি বেদখলের করে জমিতে টিনের বেড়া দিয়েছে। এতে বাধা দেওয়ায় কাউন্সিলর মোহন মিয়াসহ তার লোকজন আমাকেসহ আমার পরিবারের লোকজনকে মারপিটসহ খুনজখমের হুমকি দেয়। আমার স্ত্রীর গায়েও হাত উঠিয়েছে মোহন মিয়া। ঘটনার পরে এ ব্যাপারে আমি কাউন্সিলর মোহন মিয়াকে প্রধান বিবাদী দিয়ে ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছি।'


ভুক্তভোগী মিজানুর রহমান মজনুর স্ত্রী শাহিনা বেগম বলেন, 'আমরা অন্তত ৩০ বছর ধরে জমিতে বসতবাড়ি নির্মাণ করে বসবাস করে আসছি। আমাদের ভোগদখলীয় জমি কাউন্সিলর মোহন মিয়া জোরপূর্বক বেদখল করেছে। বাধা দেওয়ায় কাউন্সিলর মোহন মিয়া নিজে আমার গায়ে হাত দিয়েছে। আমাকে তোলে নিয়ে যাওয়ারও হুমকি দিয়েছে। আমরা নিরাপত্তা হীনতায় ভোগছি।'


উপজেলা আওয়ামী যুব লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক অভিযুক্ত কাউন্সিলর শাহ মো. মোহন মিয়া বলেন, 'আমার বিরুদ্ধে অযথা অভিযোগ তোলে অপপ্রচার ছড়ানো হচ্ছে। মুলত আমার জমিতেই আমি টিনের বেড়া দিয়ে জমির সীমানা চিহ্নিত করেছি।' 


ইসলামপুর পৌর মেয়র আব্দুল কাদের সেখ বলেন, 'জমি বেদখলের বিষয়ে কোনো আমার জানা নেই।'


ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, 'আমি ছুটিতে থাকায় জমি বেদখলের বিষয়টি অবগত নয়। তবে সেকেন্ড অফিসার বিষয়টি বলতে পারবে।'


ইসলামপুর থানার সেকেন্ড অফিসার এসআই মাহমুদুল হাসান মোড়ল বলেন, 'জমি বেদখলের বিষয়ে অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে এসআই আক্রাম হোসেনের নেতৃত্বে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।'


ইসলামপুর থানার এসআই আক্রাম হোসেন বলেন, 'ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত চলছে।'

আরও খবর





deshchitro-6a9a65d9b0cca-040926123153.webp
দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

১ দিন ১৪ ঘন্টা ৪৫ মিনিট আগে


6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

২ দিন ৫ ঘন্টা ২৬ মিনিট আগে