দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

শ্যামনগরে এক ইটভাটা শ্রমিকের আত্নহনন

 সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় প্রেমঘটিত কারনে সাইফুল ইসলাম (১৭) নামে এক তরুণ কীটনাশক পানে আত্মহত্যা করেছে। বুধবার বেলা ১১ টার দিকে উপজেলার নুরনগর ইউনিয়নের সৈয়দালিপুর গ্রামে নানার বাড়িতে বিষপান করার ঘটনা ঘটেছে।

সাইফুল ইসলাম কালিগঞ্জ উপজেলার ঘোনা গ্রামের মৃত আব্দুল্লাহ ও ফাতিমা খাতুন দম্পতির একমাত্র ছেলে। জানা গেছে, পিতার মৃত্যুর পর মায়ের সাথে শ্যামনগর উপজেলার নুরনগর ইউনিয়নের সৈয়দালীপুর গ্রামে নানার বাড়িতে বসবাস করতেন সাইফুল।

নিহত তরুণের নানা আব্দুস সামাদ জানান, দুপুরে বাড়িতে ঢুকে তিনি সাইফুলকে ছটফট করতে দেখেন। এ সময়ই মুখ ও শরীর হতে কীটনাশকের গন্ধ পেয়ে স্থানীয়দের সহায়তায় তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে আসলে  কিছু পরেই তার মৃত্যু হয়। আব্দুস সামাদ জানান, প্রায় চার মাস আগে মায়ের সাথে ইটভাটায় কাজ করতে বরিশাল যায় সাইফুল। একমাস আগে কাউকে কিছু না জানিয়ে বাড়িতে চলে আসার পর বুধবার সে কীটনাশক পান করে। এদিকে স্থানীয়রা জানান, প্রতিবেশী এক কিশোরীর সাথে প্রেমের সম্পর্কের জেরে কীটনাশক পানে আত্মহত্যা করে থাকতে পারে।

শ্যামনগর থানার উপ-পরিদর্শক খবির উদ্দিন জানান, আত্মহত্যার ঘটনায় শ্যামনগর থানায় ইউডি মামলা হয়েছে। মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।


আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৫ ঘন্টা ১২ মিনিট আগে