আদমদীঘিতে যুবদল নেতাদের পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদাণ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত পৈতৃক ভিটায় বাড়ি নির্মাণে বাধা, হুমকি-চাঁদা দাবি: প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন জাতীয় ঐক্য ও অগ্রগতি রক্ষায় সবাইকে একসাথে কাজ করতে হবে: রাষ্ট্রপতি খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সৌদি রুটে বিমানের ফ্লাইট চালুর সিদ্ধান্ত ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা কম : রুবিও শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জনে মিলনমেলা কালাই থানায় ঢুকে পুলিশের ওপর হামলার অভিযোগে যুবক গ্রেপ্তার নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড লাখাইয়ে প্রতিমা বিসর্জ্জন এর মধ্য দিয়ে সমাপ্তি হলো ৬ দিন ব্যাপী শারদীয় দূর্গা পূজা। পীরগাছায় নশিকের সুপারভাইজারকে হত্যা; খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি লাখাই থানা পুলিশের অভিযানে ১৩ পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। পীরগাছায় কৈকুড়ী ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী সাইদুল ইসলামের পূজামণ্ডপ পরিদর্শন মোংলায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব ঝিনাইগাতী সীমান্তে লেবু বাগান থেকে ৮৪ বোতল ভারতীয় মদ উদ্ধার উলিপুরে বাচ্চু হত্যার রহস্য উদ্‌ঘাটন আসামী আটক হত্যায় ব্যবহৃত চাপাতি উদ্ধার আদমদীঘিতে বিএনপি নেতা চঞ্চলের পূজামন্ডপে আর্থিক সহায়তা প্রদাণ আদমদীঘির আড়াইল সিদ্দিক হোসেন এতিমখানার নতুন ভবনের জায়গা নির্ধারণ উপলক্ষে দোয়া উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বকে একসঙ্গে কাজ করতে হবে - প্রতিমন্ত্রী শরীফুল আলম

লাখাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশে পশু জবাই ও বিপণন, সংশ্লিষ্ট কতৃপক্ষ নির্বিকার

লাখাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশে পশু জবাই ও বিপণন, সংশ্লিষ্ট কতৃপক্ষ নির্বিকার। লাখাইয়ে হাটবাজার গুলোতে পশুর স্বাস্থ্য পরীক্ষা ব্যতিত অস্বাস্থ্যকর পরিবেশে পশু জবাই ও বিপণন চলছে।এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্বিকার।অবস্থাদৃষ্টে মনে হচ্ছে যেন এগুলো দেখার কেউ নেই। বৃহস্পতিবার (২৩ মার্চ) লাখাইর কালাউক বাজার, বুল্লাবাজার সহ বিভিন্ন বাজার পরিদর্শন কালে দেখা যায় মাংস প্রক্রিয়া জাতকরণ কাজে সংশ্লিষ্টরা বাজারের  জনাকীর্ণ স্থানে ও সড়কের পাশে পশু মাংস বিক্রি করেছেন। বাজারের পাশে নদী বা খালের পাশে অস্বাস্থ্যকর পরিবেশে এ সব জবাই করে যত্রতত্র এর মলমূত্র ফেলে রাখছে।এতে বাজারের পরিবেশ রক্ষায় নেতিবাচক প্রভাব পড়ছে। এ ছাড়া মাংস প্রক্রিয়া জাত কারীদের নির্দিষ্ট দোকান বা সেড থাকায় কেউবা সড়কের পাশে খোলা জায়গায় চৌকিখাট বসিয়ে আবার কেহ মাটি বা পাকা সড়কে চাটাই বিছিয়ে মাংস বিক্রি করেছেন। এতে প্রতিনিয়ত এতে ধূলোময়লা  পড়ে মাংসের গুণগতমান নষ্ট হচ্ছে। এদিকে মাংসের দামেও বেশ চড়া। প্রতি কেজি মাংস ৭৫০- ৮০০ টাকায় বিক্রি করতে দেখা যায়। অভিযোগ উঠেছে কোন কোন মাংস প্রক্রিয়া জাত কারী সুস্থ ও মোটাতাজা পশুর পাশাপাশি অসুস্থ ও বিভিন্ন দুর্ঘটনায় আহত পশুর মাংসও বাজারজাত করে ভোক্তাদের ঠকাচ্ছে। উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়  নিরাপদ মাংস প্রাপ্তি ও মাংসের গুণগতমান রক্ষায় ইতিমধ্যে এ দপ্তরের অধীনে মাংস প্রক্রিয়া জাত কারীদের  দিনব্যাপী প্রশিক্ষণ ও তাদেরকে প্রাণী সম্পদ অধিদপ্তরের নিকট থেকে লাইসেন্স গ্রহনের নির্দেশনা প্রদান করা হয়েছে। কিন্তু অদ্যাবধি কোন মাংস প্রক্রিয়া জাত কারী লাইসেন্স গ্রহনের প্রক্রিয়ায় আসেননি। এমনকি তারা পশুর স্বাস্থ্য পরীক্ষা পূর্বক সনদ গ্রহণও আগ্রহ হয়নি।


এ বিষয়ে ভারপ্রাপ্ত উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন ডাঃ শাহাদাত হোসেন এর সাথে আলাপকালে জানান আমরা বার বার নোটিশ দেওয়া সত্ত্বেও কেউ লাইসেন্স গ্রহণের জন্য আবেদন করেনি এমনকি পশুর স্বাস্থ্য পরীক্ষা পূর্বক সনদ নেওয়ার জন্যও আসেননি। তাই আবারও তাদের নোটিশ দেওয়া হচ্ছে। মাংসের চড়া দামের বিষয়ে জানান আমরা মাংসের দাম নির্ধারন করে দিতে পারিনা। এটা সংশ্লিষ্ট বাজার কমিটি করতে পারেন।তিনি জানান অস্বাস্থ্যকর পরিবেশে পশু জবাই ও বিপণন রোধে ব্যবস্থা গ্রহন করা হবে।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউ,এন,ও) নাহিদা সুলতানা এর সাথে আলাপকালে জানান মাংসের দাম জেলা প্রশাসন থেকে বেধে দেওয়া হয়।আমাদের জানানো হলে তা কার্যকর করতে চেষ্টা চালিয়ে যাব।যত্রতত্র ময়লা- আবর্জনা ও অস্বাস্থ্যকর পরিবেশে বিপননের বিষয়ে বাজার মনিটরিং কালে ও সুনির্দিষ্ট স্থান উল্লেখ করে অবগত করলে ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও খবর