‎মোংলায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবক আটক: প্রলোভনের ফাঁদে বিপন্ন শৈশব কুলিয়ারচরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ একজনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিয়ামতপুরে ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে গনসংযোগ করছেন চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আশাশুনির চাকলায় ওয়াপদা বেড়ীবাঁধ কেটে পাইপে লোনাপানি উত্তোলন বন্দের দাবীতে মানববন্ধন জাবিপ্রবিতে নবীনদের যুগোপযোগী দক্ষতা ও গবেষণায় জোর দেওয়ার আহ্বান শিবির সভাপতির নড়িয়ার কেদারপুরে মাদক বিরোধী র‍্যালি: ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন ৪ জন, রাতে শপথ ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরির প্রশিক্ষণ অনুষ্ঠিত শেরপুরে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড শেরপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী ও রিং জাল উদ্ধার, জনসম্মুখে ধ্বংস শেরপুর সদরে লাইসেন্সবিহীন এক করাতকলকে ৫ হাজার টাকা জরিমানা প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্ট’–এর উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মিরসরাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মিনাবাজার সড়ক সংস্কার করা হলো কৃষকদল নেতা আনোয়ারের উদ্যোগে নাগেশ্বরীতে ‘অরণ্য’র উদ্যোগে দিনব্যাপী ‘সবুজ উৎসব-২০২৬’ অনুষ্ঠিত নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌমুহনী আবাসিক হোটেল থেকে আবারো অভিযানে গ্রেপ্তার ১২ দালাল ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের হুঁশিয়ারি বিভাগীয় কমিশনারের দেড় মাস বয়সী শিশুর মৃত্যু, বাবা পুলিশ হেফাজতে বেদেপল্লীতে মাদক ব্যবসার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ শার্শায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বৃক্ষ রোপন কর্মসূচি পালিত

মেয়ের পড়াশোনার টাকা ছেলের বিয়েতে খরচ, বাবা-মায়ের নামে মামলা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 25-03-2023 08:39:54 am

মেয়ের পড়াশোনার জন্য জমা রাখা টাকা বাবা-মা কাউকে না জানিয়ে ছেলের বিয়েতে খরচ করে ফেলেছেন। এখন ফেরত চাইলেও দিচ্ছেন না। এমন অভিযোগে বাবা ও মায়ের নামে মামলা করেছেন মেয়ে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই বিষয়টি জানিয়েছেন অভিযোগকারী।


যুক্তরাষ্ট্রে বসবাসরত ওই নারী নামপরিচয় গোপন রেখে রেডিটে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, তাদের সংস্কৃতিতে মেয়েদের পড়াশোনাকে তেমন দাম দেওয়া হয় না। কিন্তু এই ধারণার বিরুদ্ধে ছিলেন তার এক দূরসম্পর্কের নানি/দাদি। তিনি নিজে লন্ডনে পড়াশোনা করে ডাক্তার হয়েছিলেন। পরে যুক্তরাষ্ট্রে চলে আসেন।


ওই নানি/দাদি মারা যাওয়ার আগে আত্মীয়-স্বজনদের মধ্যে সব মেয়ের পড়াশোনার জন্য ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট খুলে মোটা অংকের টাকা জমা রাখেন। অভিযোগকারী নারী ও তার বোনের নামেও টাকা জমা ছিল।


কিন্তু অভিযোগকারীর দাবি, তার বাবা-মা কোনোভাবে সেই অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে বেশিরভাগ টাকা তুলে ফেলেন এবং তা ছেলের বিয়েতে খরচ করেন।


বিষয়টি দীর্ঘদিন গোপনই ছিল। তবে স্নাতক শেষে উচ্চশিক্ষার জন্য সেই টাকার খোঁজ নিতে গিয়ে বড় ধাক্কা খান অভিযোগকারী। তিনি দেখেন, অ্যাকাউন্টে মাত্র ১৩ হাজার ডলার রয়েছে। তবে টাকার অভাবে পড়াশোনা বন্ধ হতে দেননি তিনি। ব্যাংক থেকে ঋণ নিয়ে ঠিকই যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।


পরে যখন জানতে পারেন, তার পড়াশোনার জন্য জমা টাকা বাবা-মা ভাইয়ের বিয়েতে খরচ করে ফেলেছেন, তাদের ওপর মারাত্মক ক্ষুব্ধ হন তিনি। তাদের কাছে টাকা ফেরত চাইলে তা দিতে অস্বীকৃতি জানান। এ কারণে টাকা ফিরে পেতে বাবা-মায়ের নামে মামলা করেছেন ভুক্তভোগী নারী।


তবে বিষয়টি নিয়ে তার বোনের খুব একটা মাথাব্যথা নেই। কারণ হাইস্কুলে থাকতেই তার বিয়ে হয়ে গেছে এবং তার কলেজে ভর্তি হওয়ার কোনো আগ্রহ নেই।


মামলা করা নারী জানিয়েছেন, এখন পুরো পরিবার তার বিরুদ্ধে। কারণ তিনি ঘরের কথা বাইরে জানিয়েছেন। এটি গোটা পরিবারকে সমাজের কাছে ছোট করেছে বলে মনে করছেন তারা।


শেষের দিকে ভুক্তভোগী নারী জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের খরচ দেওয়ার শর্তে মামলা তুলে নেওয়ার প্রস্তাব দিয়েছেন তার ভাই। তবে তিনি বলেছেন, এ বিষয়ে লিখিত চুক্তি হলেই কেবল মামলা তুলে নেওয়া হবে।

আরও খবর






6a66e2c265a49-270726104658.webp
ওয়াশিংটনের গুলিতে ২ নিহত, আহত ৫

২৫ দিন ১১ ঘন্টা ৮ মিনিট আগে