দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

পাঁচ বছরে দুর্নীতিবাজদের ৬৪১৭ কোটি টাকা জরিমানা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 25-03-2023 08:44:58 am

গত পাঁচ বছরে দুর্নীতির বিভিন্ন মামলার আসামিদের ৬ হাজার ৪১৭ কোটি ৪০ লাখ ৭১ হাজার ৭৯৩ টাকা জরিমানা ও ৪৭৭ কোটি ৪৪ লাখ ১৭ হাজার ৭২১ টাকার সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে।


২০১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত সময়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় আদালতের নির্দেশনায় জরিমানা ও বাজেয়াপ্তের মাধ্যমে ওই অর্থ এসেছে।


দুর্নীতির বিভিন্ন দায়ের করা মামলায় দুর্নীতিবাজ আসামিদের কাছ থেকে ২০১৮ সালে ১৩৯ কোটি ৯৪ লাখ ৭৬ হাজার ৯৯১ টাকা, ২০১৯ সালে ৩৪৯৭ কোটি ৬ লাখ ৮৪ হাজার ৭৫৯, ২০২০ সালে ৭২ কোটি ৪৮ লাখ ৮৩ হাজার ১৩০, ২০২১ সালে ৭৫ কোটি ১৮ লাখ ৩৫ হাজার ৩১৭ এবং ২০২২ সালে ২৬৩২ কোটি ৪১ লাখ ৪৩ হাজার ৭৮৩ টাকার জরিমানা করা হয়েছে। দুদক থেকে প্রকাশিত সবশেষ বার্ষিক বিবরণী থেকে এসব তথ্য জানা গেছে।


তথ্যানুসারে, দুর্নীতিবাজদের মোট ৪৭৭ কোটি ৪৪ লাখ ১৭ হাজার ৭২১ টাকার সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। যার মধ্যে ২০১৮ সালে ১৩ কোটি ৩৪ লাখ ৪৭ হাজার ২৫২ টাকা, ২০১৯ সালে ৪৩৬ কোটি ৮৮ লাখ ৯৫ হাজার ৩৭৪ টাকা, ২০২০ সালে ৩ কোটি ৩ লাখ ৬৯ হাজার, ২০২১ সালে ১০ কোটি ২০ লাখ ৮৬ হাজার ৯২৮ এবং ২০২২ সালে ১৩ কোটি ৯৬ লাখ ১৯ হাজার ১৬৭ টাকার সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে।


এ বিষয়ে দুদক কমিশনার (তদন্ত) জহুরুল হক বলেন, গত ৫ বছরে জরিমানা করেছি ৬ হাজার ৪১৭ কোটি ও বাজেয়াপ্ত করা হয়েছে ৪৭৭ কোটি টাকার বেশি। আমি মনে করি জরিমানা ও সম্পদ বাজেয়াপ্ত না করে অন্যায়কারীদের জেল দিলে ভালো মানুষের ট্যাক্সের টাকায় তাদের খাওয়াতে হয়। আর জরিমানা আদায় করলে দুর্নীতিবাজরা একটি শিক্ষা পায় যে, আমরা যত টাকাই আয় করি না কেন, রাষ্ট্র সব টাকা নিয়ে নেবে। ফলে অবৈধভাবে আয় করার মানসিকতা কমে আসবে।


তিনি বলেন, আমরা চাই অন্যায় করলে তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হোক। আমরা যথাযথভাবেই আদালতেকে বলতেছি, ন্যায় বিচারের স্বার্থে আদালত আমাদের সাহায্য করছে। আমাদের কর্মকর্তা ও আদালতের সাহায্যে কাজগুলো এগিয়ে নিতে সক্ষম হচ্ছি।


এছাড়া ২০২২ সালের পুরো বছরে দুর্নীতিবাজদের মোট ৫৮৫ কোটি ৯২ লাখ ৫৮ হাজার ১৫৬ টাকার স্থাবর সম্পত্তি ক্রোক করা হয়েছে। যার মধ্যে রয়েছে ঢাকা ও ঢাকার বাইরের ১৪৪.২৪৪৫৬ একর জমি, ২৭টি বাড়ি, ১৯টি ফ্ল্যাট, ১১টি গাড়ি ও ৪টি নৌ-যান রয়েছে।


অন্যদিকে অবরুদ্ধ বা ফ্রিজ হওয়ার অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে ১৪৪৮টি ব্যাংক হিসাব ও ১১টি এফডিআরে ১৪৪ কোটি ৫৮ লাখ ৩৯ হাজার ৭০৬ টাকা, ২৭ হাজার ৯৫৪ মার্কিন ডলার ও ৭৯ কোটি ২১ লাখ ৩৫ হাজার ৪৬০ টাকার  শেয়ার। মোট অস্থাবর সম্পদের পরিমাণ হলো ২২৪ কোটি ৭৯ লাখ ৭৫ হাজার ১৬৬ টাকা।


আদালতের ভিন্ন কোনো নির্দেশনা না থাকলে দুদক সংশ্লিষ্ট ওই সব সম্পদের দেখভালের দায়িত্ব পালন করে দুদকের ব্যবস্থাপনা ইউনিট। ২০১৯ সাল থেকে কমিশনের স্বতন্ত্র ইউনিট হিসেবে সম্পদ ব্যবস্থাপনা ইউনিট যাত্রা শুরু করে।

আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৭ ঘন্টা ৬ মিনিট আগে