নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলার দুই নেতাকে দলের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি ও শোকজ গাছা থানার ওসির বদলি আদেশ পুনর্বিবেচনার আবেদন করলেন জুলাইযোদ্ধা নাগেশ্বরীতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ইউএনও খোদাদাদ হোসেনের 'জিরো টলারেন্স' ঘোষণা পীরগাছায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে যুব বিভাগের র‌্যালি ও আলোচনা সভা ‎সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে‘দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল ইসলাম আটক অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবি জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে বারবার বিজয়ী করেছে - মঈন খান শৈলকুপায় 'আগামীর শৈলকুপা মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট' এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাঘায় সাংসদ আবু সাইদ চাঁদকে মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজেরপক্ষ থেকে সংবর্ধনা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগরে সভাপতি বিষ্ণুপদ ও সম্পাদক কিরণ শংকর নির্বাচিত ঝিনাইগাতীতে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের জমি দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাপাহারে মুক্ত স্কাউটের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ বাংলাদেশ-মায়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব চীনের বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের সভাপতির দায়িত্ব গ্রহণ ভেনেজুয়েলার ভূমিকম্পে প্রধানমন্ত্রীর শোক ‎সুন্দরবনে মধু আহরণ ছয় বছরের সর্বনিম্নে: বনদস্যু আতঙ্ক ও জলবায়ু পরিবর্তনের দ্বিমুখী সংকটে বিপন্ন অর্থনীতি

‘যারা গণতন্ত্রের কথা বলে তারাই গণহত্যাকে স্বীকৃতি দিচ্ছে না’

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 25-03-2023 08:47:48 am

মুক্তিযোদ্ধা মন্ত্রী আকম মোজ্জামেল হক বলেছেন, পাকিস্তানি হানাদার বাহিনী এ দেশে গণহত্যা চালিয়েছে। স্বাধীনতার ৫২ বছর পরও সেই গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হচ্ছে না। যারা গণতন্ত্রের কথা বলে, তারা এ ক্ষেত্রে নীরবতা পালন করায় স্বীকৃতি দেওয়া হচ্ছে না।


২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত শনিবার রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে এক আলোচনা সভায় এমন কথা বলা হয়।


সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহারিয়ার আলম, সংসদ সদস্য মো. শাজাহান খান, এশিয়া জার্স্টিস অ্যান্ড রাইটসের প্রেসিডেন্ট প্রেট্রিক বারর্জেস, মুক্তিযোদ্ধা জাদুঘরের বোর্ড অব ট্রাটিজের সদস্য মফিদুল হক।


মুক্তিযোদ্ধা মন্ত্রী মোজ্জামেল হক বলেন, ‘১৯৭১ সালে পাকিস্তানি প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের নেতৃত্বে তার দেশের সেনাবাহিনী সদস্যরা আমাদের ওপর নিপীড়ন, নির্যাতন চালিয়েছে। আমাদের ওপর তারা শোষণ করেছে। সংখ্যাগরিষ্ঠ থাকার পরও তারা বঙ্গবন্ধুর হাতে ক্ষমতা তুলে না দিয়ে অত্যাচারে লিপ্ত হয়।’


তিনি বলেন, বর্তমানে যেসব বড় বড় দেশ গণতন্ত্রের কথা বলছে তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে সমর্থন দিয়েছে। অস্ত্র দিয়ে তাদের সহয়তা করেছে। তাদের আপত্তির কারণে ১৯৭১ সালে বাংলাদেশের ওপর পাকিস্তানের চালানো গণহত্যাকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া হচ্ছে না। স্বীকৃতির বলয় পাকিস্তানের হাতে হওয়ায় তা দেওয়া হচ্ছে না। এ স্বীকৃতি পেতে কূটনৈতিকভাবে প্রচেষ্টা অব্যহত রয়েছে বলেও জানান তিনি।


পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহারিয়ার আলম বলেন, বিগত ৩২ বছর ধরে নানাভাবে চেষ্টা করলেও ১৯৭১ সালে বাঙালিদের ওপর পাকিস্তানের সৈনদের গণহত্যাকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া হচ্ছে না। বিষয়টি আমরা আন্তর্জাতিক মহলে তুলে ধরতে সক্ষম হয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্ব পরিমণ্ডলে আমরা এ দাবি জানিয়ে আসছি। আমাদের ন্যায্য দাবি আদায়ে ছাড় দেওয়া হবে না।


মূল প্রবক্তা এশিয়া জার্স্টিস অ্যান্ড রাইটসের প্রেসিডেন্ট প্রেট্রিক বারর্জেস বলেন, ১৯৪৭ সালে ভারত ও পাকিস্তান আলাদা রাষ্ট্রে পরিণত হওয়ার সময় বাংলাদেশের মানুষের ওপর গণহত্যার বীজ বপণ হয়। সীমানা ও ভৌগলিক কারণে উভয় দেশের মধ্যে এক ধরনের দ্বন্দ্ব তৈরি হয়। সেই প্রভাব বাংলাদেশের মানুষের ওপর পড়ে। তার প্রেক্ষাপটেই এ দেশে গণহত্যা চালায় পাকিস্তান।


প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ভৌগলিক অনেক পার্থক্য রয়েছে। তাই ভাষা ও ধর্মের কারণে অভিন্ন রাষ্ট্র হতে পারে না। তারা ধর্মের কারণে বাংলাদেশকে পাকিস্তানের অন্তর্ভুক্ত রাষ্ট্র বানাতে চেয়েছে। এ দেশে ভারতের প্রভাবমুক্ত করার চেষ্টার নামে মানুষকে গণহত্যা চালিয়েছে।

আরও খবর







6a3a1926c534d-230626112702.webp
দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ জেলায় ঝড়ের আভাস

৩ দিন ২২ ঘন্টা ৩০ মিনিট আগে