ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ এ আর গ্রুপের উদ্যোগে ১২ কিলোমিটার মর্নিং রান অনুষ্ঠিত কুলিয়ারচরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সৎ ভাসুর ও ভাতিজাকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ দাখিল মহাসপ্তমী: শক্তি, প্রকৃতি ও মানবতার আরাধনা--সচ্চিদানন্দ দে সদয় সারিয়াকান্দিতে পূজামণ্ডপ ও অসচ্ছল মন্দিরে জেলা পরিষদের অনুদান প্রদান

তুরাগে পুলিশের এসআইকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেফতার ৩

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 25-03-2023 11:30:22 am

রাজধানীর তুরাগ এলাকায় মাদক উদ্ধার করতে গিয়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে একজন পুলিশ কর্মকর্তা আহত হওয়ার ঘটনায় তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তুরাগ থানার পুলিশ।


গ্রেফতাররা হলেন- আব্দুর রউফ, রাজু ও ফারুক মিয়া ওরফে টুলু।


শনিবার (২৫ মার্চ) তুরাগ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মোর্শেদ আলম।


ডিসি মোর্শেদ আলম বলেন, তুরাগ থানার ফুলবাড়ীয়ার টেকপাড়া এলাকায় একটি বাড়ির ছাদে বৃহস্পতিবার (২৪ মার্চ) কয়েকজন কারবারি মাদক বেচাকেনা করছে বলে জানা যায়। এ তথ্যের ভিত্তিতে তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহিনুর রহমান খান ফোর্সসহ রাত ৭টার দিকে ঘটনাস্থলে যান। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকে পালিয়ে গেলেও এজাহারভুক্ত এক নম্বর আব্দুর রউফ ছাদের পানির ট্যাংকের আড়ালে লুকিয়ে ছিল। সেখান থেকে বের হয়ে সে এসআই শাহিনুরকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এরপর এসআই শাহিনুরকে জরুরি ভিত্তিতে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।


তিনি বলেন, এ ঘটনায় জড়িত আব্দুর রউফ, রাজু ও ফারুক মিয়া ওরফে টুলুকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত সবাই পেশাদার মাদক কারবারি। তারা দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে তুরাগ এলাকাসহ রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রি করতো। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

আরও খবর