আদমদীঘিতে বিএনপি নেতা চঞ্চলের পূজামন্ডপে আর্থিক সহায়তা প্রদাণ আদমদীঘির আড়াইল সিদ্দিক হোসেন এতিমখানার নতুন ভবনের জায়গা নির্ধারণ উপলক্ষে দোয়া উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বকে একসঙ্গে কাজ করতে হবে - প্রতিমন্ত্রী শরীফুল আলম টোকিওতে বাংলাদেশ-জাপান প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক ২৭ অক্টোবর আদমদীঘির কুন্দগ্রাম ইউপির চেয়ারম্যান প্রার্থী বাবুর পূজামন্ডপ পরিদর্শন ও অর্থ সহায়তা কুলিয়ারচরে ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত চৌদ্দগ্রামে ভরসার নাম: এ.এম.এম. নিয়াজ মাখদুম রাজশাহীতে আখচাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাজশাহীতে আখচাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মাদককাণ্ডে জড়িতরা যেকোনো রাজনৈতিক দলেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না : এমপি বাবু আক্কেলপুরে তিন পূজামণ্ডপ পরিদর্শন, শুভেচ্ছা ও সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী কেনেডি বিশ্ববাজারে রুপার দাম স্থিতিশীল থাকলেও কমেছে প্লাটিনাম ও প্যালাডিয়াম কিশোরগঞ্জ ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে বায়েজিদ মিয়া ও মো. নাজমুল হাসান কালিগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবু মোংলায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ঝকঝকে সড়ক, বিস্মিত স্থানীয়রা ‎ জমি নিয়ে বিরোধ: চৌদ্দগ্রামে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ আল-হিদায়াহ একাডেমিতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবায় বিশেষজ্ঞদের পরামর্শ প্রদান ৪ দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর এক ক্লিকে আখচাষিরা পেল ১২ কোটি টাকা হাতিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার

বায়ুদূষণে আজ শীর্ষে থাইল্যান্ডের চিয়াং মাই, ঢাকা অষ্টম

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 26-03-2023 06:05:30 am

বায়ুদূষণে বিশ্বের শীর্ষ শহরগুলোর মধ্যে থাইল্যান্ডের চিয়াং মাই শীর্ষ অবস্থানে রয়েছে। অন্যদিকে তালিকায় বাংলাদেশের রাজধানী অষ্টম অবস্থানে রয়েছে। অর্থাৎ আগের তুলনায় ঢাকার বায়ু কিছুটা স্বাস্থ্যকর হয়েছে। তবে তা এখনো সংবেদনশীল গোষ্ঠীর জন্য ঝুঁকিপূর্ণ। রোববার (২৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্সে এমন চিত্র দেখা গেছে।


এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে ১৮৯ পয়েন্ট নিয়ে দূষণের শীর্ষে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই। ১৬০ পয়েন্ট নিয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ঘানার রাজধানী আক্রা। একই পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই।


অন্যদিকে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর ও করাচি। শহর দুইটির পয়েন্ট যথাক্রমে ১৫৭ ও ১৫৬।


এই তালিকায় অষ্টম স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বিশ্বের অন্যতম জনবহুল এই শহরটির পয়েন্ট ১৩১, যা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। যদিও গত কয়েক সপ্তাহের তুলনায় বায়ুর মান উন্নত হয়েছে।


বায়ু পরিমাপের এ সূচকে স্কোর ১০১-২০০ এর মধ্যে থাকলে অস্বাস্থ্যকর বলে বিবেচিত হয়। আর স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে ভালো বলে ধরে হয়। ৫১-১০০ মোটামুটি, ১০১-১৫০ পর্যন্ত সতর্কতামূলক ও ২০১-৩০০ এর মধ্যে থাকলে খুবই অস্বাস্থ্যকর বলা হয়। আর ৩০১ এর বেশি স্কোরকে বলা হয় বিপজ্জনক।

আরও খবর