অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফর সফল করতে বাঘারপাড়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ প্রস্তুতি সভা কচুয়ায় শিক্ষামন্ত্রীর নির্দেশে খাজনা ও পরিবহন টোল আদায় বন্ধ! স্বস্তিতে ফিরেছে জনজীবন মিরসরাইয়ে শহীদ রওশন-জামান নূরানী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিবচরের প্রবাসীর ইসলামপুরে জ্বালানি ব্যবস্থাপনা আলোচনা সভা অনুষ্ঠিত সাপাহার চৌধুরী চাঁদ মোহাম্মদ মহিলা কলেজ নবীন বরণ অনুষ্ঠানে 'এমপি' মোস্তাফিজুর রহমান জনতা আদর্শ বিদ্যাপীঠে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী দোয়া মাহফিল ববি ক্রিকেট ক্লাবের সভাপতি সিফাত, সাধারণ সম্পাদক ইনজামামুল আশাশুনিতে কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সভা চিলমারীতে "বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কমিটি গঠিত" হয়েছে। নড়িয়ায় ২ টাকায় নদী পারাপার : ইজারামুক্ত খেয়াঘাট চালু, জনমনে স্বস্তি শ্রীমঙ্গলে ওয়ার্ড বিএনপি নেতা আলতাফুর রহমানকে বিএনপির আহবায়ক কমিটিসহ দলীয় সব কার্যক্রম থেকে অব্যাহতি, স্থায়ী সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা যশোরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে ডা. রাফসানের মামলা: বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্রীপুরে ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ, ভিডিও করায় সাংবাদিককে মারধর করলো পুলিশ সদস্য রায়পুর জনস্বাস্থ্য বিভাগের উপ-প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ বৃষ্টির জলে ভিজছে শরীর, তেলের জন্য অপেক্ষা ঝিনাইগাতীতে কারিতাসের উদ্যোগে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও এসএসসি বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের

আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

  পঞ্চগড়ের আটোয়ারীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। 

এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা করা হয়। এরপর উপজেলায় চত্বরে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন ও আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে কুচকাওয়াজ এবং ডিসপ্লে প্রদর্শন করা হয়। পরে ইউএনও মোঃ মুসফিকুল আলম হালিমের সভাপতিত্বে বীরমুক্তিযোদ্ধা, যোদ্ধাহত পরিবার ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণের সম্মানে সংবর্ধনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনাসভা শেষে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। সাবেক সহঃ অধ্যাপক মোঃ রমজান আলী ও রুমী চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানমালায় প্রধান অতিথি ছিলেন আটোয়ারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) শায়লা সাঈদ তন্বী, ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান ও রেনু একরাম, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ হুমায়ুন কবির, উপজেলা কৃষি অফিসার মোছাঃ নুরজাহান খাতুন, ওসি (তদন্ত) মোঃ সোয়েল রানা, সাবেক উপজেলা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদ্বয়, বিভিন্ন দপ্তর ও এনজিও প্রতিষ্ঠানের প্রধানগণ, স্থানীয় সরকারদলীয় নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা সহ আমন্ত্রিত অতিথিরা স্বাধীনতা দিবসের সকল কর্মসূচিতে অংশগ্রহন করেন। 

এদিকে উপজেলা আাওয়ামীলীগ ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পরিষদে অবস্থিত বঙ্গবন্ধু মুর‌্যালে পুুস্পস্তপক অর্পন করেন। পবিত্র মাহে রমজান চলমান থাকায় স্বাধীনতা দিবসের মূল কর্মসূচি দুপুরের মধ্যে শেষ করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন এবং বিভিন্ন মসজিদ, মন্দির, গীর্জা সহ ধর্মীয় উপসনালয়ে জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে মোনাজাত এবং প্রার্থনার ব্যবস্থা করে কর্মসূচির ইতি টানা হয়। 

আরও খবর