নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত।

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করব : শিল্পমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 26-03-2023 11:07:46 am

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, স্বাধীনতা দিবসের প্রতিজ্ঞা থেকে প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করব। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।  


রোববার (২৬ মার্চ) শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনকালে মন্ত্রী এসব কথা বলেন। 


দিবসটি উপলক্ষ্যে শিল্প মন্ত্রণালয় চত্বরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শিল্পমন্ত্রীর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় বিশেষ মোনাজাত ও আলোচনা সভার আয়োজন করা হয়। শিল্প সচিব জাকিয়া সুলতানার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থাগুলোর প্রধানরা উপস্থিত ছিলেন।


নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, ২৬ মার্চ বাংলাদেশের মানুষের কাছে মুক্তির মন্ত্রে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার দিন আজ। বেদনাকে প্রতিজ্ঞায় পরিণত করে যুদ্ধের শপথ নেওয়ার দিন এই স্বাধীনতা দিবস।


শিল্পসচিব জাকিয়া সুলতানা বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে আমাদের অঙ্গীকার থাকবে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে আমরা সবাই এক হয়ে আগামী প্রজন্মের জন্য একটি শিল্পসমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়ার চেষ্টা করব।


আলোচনা সভায় মূল প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) এর মহাপরিচালক আনোয়ার হোসেন চৌধুরী। এছাড়াও আলোচনা করেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম আলম, যুগ্মসচিব খায়রুল আলম প্রমুখ।


এ সময় মন্ত্রী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরও খবর

6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৭ ঘন্টা ৫৭ মিনিট আগে