তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

শিল্পকলা একাডেমির আয়োজনে স্বাধীনতা দিবস পালন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 26-03-2023 11:16:51 am

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষে সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে কবি কণ্ঠে কবিতা পাঠ, আবৃত্তি অনুষ্ঠান ও মহান বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।


বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব সালাহউদ্দিন আহাম্মদের নেতৃত্বে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান একাডেমির কর্মকর্তা- শিল্পী-কর্মচারীবৃন্দ। শ্রদ্ধা জানানোর আগে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় কবি কণ্ঠে কবিতা পাঠ ও আবৃত্তি অনুষ্ঠান।


আব্দুল্লাহ বিপ্লব ও তামান্না তিথির উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই ‘দি রেইন’ কবিতা , রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর কবিতা বিষবৃক্ষের ‘বীজ থেকে পাচু বিবির সংলাপ’ এবং ‘বাতাসে লাশের গন্ধ’ আবৃত্তি করা হয়। তারপরেই মজুমদার বিপ্লব উপস্থাপন করেন মুস্তফা আনোয়ারের কবিতা ‘বৈশাখের রুদ্র জামা’ এবং অসীম সাহার কবিতা ‘পৃথিবীর সবচেয়ে মর্মঘাতী রক্তপাত’।


অনন্যা লাবণী পাঠ করেন মোশাররফ করিমের কবিতা ‘মারো মরো হারিয়ে যাও’ এবং নাসিমা সুলতানার ‘যুদ্ধে যাওয়ার গল্প’। মিজানুর রহমান সজল আবৃত্তি করেন ‘স্বাধীনতা ভোর’ কবিতা। লায়লা আফরোজ আবৃত্তি করেন ‘সেপ্টেম্বর অন যশোর রোড’। মূল কবি এলেন গ্রিন্স বার্গ, অনুবাদ করেন খান মোহাম্মদ ফরাবী। মীর বরকত পাঠ করেন কবিতা ‘মেহরুন’।


আব্দুল্লাহ বিপ্লব পাঠ করেন আহসান হাবিবের কবিতা ‘আমি কোনো আগুন্তুক নই’। নায়লা তারান্নুম কাকলী আবৃত্তি করেন ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’, কবিতাটি লিখেছেন সৈয়দ সামসুল হক।


এছাড়াও আবৃত্তি করেন তানভীর মোকাম্মেলের কবিতা ‘পরিচয়’। আহসান উল্লাহ তমাল উচ্চারণ করেন কবি নির্মলেন্দু গুণের কবিতা ‘স্বাধীনতা শব্দটি কি করে আমাদের হলো’ এবং শামসুর রহমানের কবিতা ‘অভিশাপ দিচ্ছি’।


স্বরচিত কবিতা আবৃত্তি করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব সালাহউদ্দিন আহাম্মদ। আবৃত্তি করেন তার স্বরচিত কবিতা ‘প্রয়োজন ফুরিয়ে গেলে’। পরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষ থেকে শহীদ বেদিতে শ্রদ্ধা জানানো হয়।

আরও খবর