রাজধানীর এলিফ্যান্ট রোডে নয়তলা শেলটেক সিয়েরা কম্পিউটার সিটি মার্কেটের পাঁচতলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (২৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০ টি ইউনিট।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০ টি ইউনিট। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতের খবর পাওয়া যায়নি।’
১০ ঘন্টা ৫৪ মিনিট আগে
১৬ ঘন্টা ৫১ মিনিট আগে
১৭ ঘন্টা ৩৪ মিনিট আগে
১৭ ঘন্টা ৫১ মিনিট আগে
১৮ ঘন্টা ২৫ মিনিট আগে
১৮ ঘন্টা ৪১ মিনিট আগে
১৮ ঘন্টা ৫২ মিনিট আগে
২২ ঘন্টা ৮ মিনিট আগে