রায়পুরে মাদকবিরোধী অভিযান: গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ ৪ জন গ্রেপ্তার অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার হেফাজতে নিয়ে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ, ডিবির ওসি আরিফসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার সাতক্ষীরায় আইন সচেতনতা কর্মশালা ৪০৯ বোতল ফেন্সিডিল পাচারকালে দুইজন আটক ‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন

ধর্মঘটে অচল জার্মানি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-03-2023 05:16:26 am

ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানি কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় শ্রমিক ধর্মঘটে স্থবির হয়ে পড়েছে।  সোমবার কর্ম সপ্তাহ শুরুর দিনটির সকালে জার্মানি জুড়ে বিমানবন্দর এবং বাস ও ট্রেন স্টেশনগুলো থেকে কোনো যান চলাচল না করায় লাখ লাখ যাত্রী ও ভ্রমণকারী সমস্যায় পড়েন। ভেরদি ট্রেড ইউনিয়ন এবং রেলওয়ে ও পরিবহন ইউনিয়ন ইভিজির ডাকা ২৪ ঘণ্টার ধর্মঘটে এ পরিস্থিতির সৃষ্টি হয়।


খাদ্য ও জ্বালানির উচ্চমূল্যের কারণে জীবনযাত্রার মান ধরে রাখা কঠিন হয়ে পড়ায় কয়েক মাস ধরে ইউরোপের বড় অর্থনীতিগুলোর শিল্পক্ষেত্রে দেখা দেওয়া অস্থিরতার সর্বশেষ নজির এটি। ধর্মঘটের কারণে জার্মানির দুটি বৃহত্তম বিমানবন্দর মিউনিখ ও ফ্রাঙ্কফুর্ট ফ্লাইট স্থগিত করে আর জার্মানির ট্রেন পরিচালনাকারী প্রতিষ্ঠান ডয়েচে বান দূরবর্তী ট্রেন পরিষেবাগুলো বাতিল করে। ভেরদি ইউনিয়ন জার্মানির সরকারি খাতের প্রায় ২৫ লাখ কর্মীর পক্ষ হয়ে মজুরি বৃদ্ধির আন্দোলনে মধ্যস্থতা করছে, এদের মধ্যে সরকারি গণপরিবহন ও বিমানবন্দরগুলোও রয়েছে। 


আর রেলওয়ে ও পরিবহন ইউনিয়ন ইভিজি বাস কোম্পানিগুলো ও ডয়েচে বানের প্রায় ২ লাখ ৩০ হাজার কর্মীর পক্ষ হয়ে মধ্যস্থতা করছে। ভেরদি শ্রমিক ইউনিয়নের প্রধান ফ্রাঙ্ক ভ্যানেকা কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় এই ধর্মঘটের বিষয়ে বলেছেন, শ্রমিকদের এই আন্দোলন উচ্চ মুদ্রাস্ফীতির মধ্যে লাখ লাখ শ্রমিকের বেঁচে থাকার চেষ্টার অংশ।


জার্মানিতে ভোক্তা মূল্য ফেব্রুয়ারিতে যা প্রত্যাশা করা হয়েছিল তার চেয়েও বেশি বেড়ে যায়। এ সময় আগের বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৩ শতাংশ মূল্য বৃদ্ধি ঘটে। ইউরোপের কেন্দ্রীয় ব্যাংক ধারাবাহিকভাবে সুদের হার বাড়িয়ে এসব খরচের চাপ সামাল দেওয়ার চেষ্টা করে চলেছে। ইভিজির চেয়ারম্যান মার্টিন বুরকাট সোমবার স্থানীয় একটি সংবাদপত্রকে বলেছেন, নিয়োগকর্তারা এখনো কোনো কার্যকর প্রস্তাব দেননি। 


তিনি সতর্ক করে বলেন, আসন্ন ইস্টারের ছুটির দিনগুলোসহ যে কোনো সময় আরো সতর্কতামূলক ধর্মঘট হতে পারে। ডয়েচে বান রবিবার বলেছে, এই ধর্মঘট ‘পুরোপুরি বাড়াবাড়ি, অযৌক্তিক এবং অপ্রয়োজনীয়।’  পরিবহন শ্রমিকদের মজুরি বৃদ্ধি করতে হলে ভাড়া ও কর বৃদ্ধিও করতে হবে বলে সতর্ক করেছে তারা। 

আরও খবর
69e269bbe9ee6-170426111123.webp
হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম

১ দিন ১১ ঘন্টা ৩৬ মিনিট আগে








69d656b17b1e8-080426072257.webp
হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল শুরু

১০ দিন ১৫ ঘন্টা ২৫ মিনিট আগে