দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

প্রভাবশালীদের চাপে ভোট হচ্ছে না আট পৌরসভায়!

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-03-2023 05:18:29 am

দেশের মেয়াদোত্তীর্ণ আট পৌরসভায় নির্বাচনে কোনো বাধা নেই। কিন্তু ফাইল আটকা আইন মন্ত্রণালয়ে, সে কারণে ভোটের জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ জানাতে পারছে না স্থানীয় সরকার বিভাগ। সরকারি কর্মকর্তা কিংবা অনির্বাচিত রাজনৈতিক ব্যক্তিদের প্রশাসক নিয়োগ দিয়ে এসব পৌরসভা পরিচালনা করা হচ্ছে; যা স্থানীয় সরকার (পৌরসভা) আইনের পরিপন্থী।


স্থানীয় সরকার (পৌরসভা) আইন অনুযায়ী কোনো নির্বাচিত মেয়রের মেয়াদ পাঁচ বছর উত্তীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে সেই পৌরসভা বিলুপ্ত হবে। সেখানে সর্বোচ্চ ১৮০ দিনের জন্য সরকার মনোনীত প্রশাসক নিয়োগের বিধান রয়েছে। তবে একজন প্রশাসক কোনোক্রমেই একসঙ্গে ১৮০ দিনের বেশি ক্ষমতায় থাকতে পারবেন না। কিন্তু বাস্তবতা হলো, একজন প্রশাসকের ১৮০ দিনের মেয়াদ শেষ হলে সেখানে অন্য আরেক জনকে প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছে, অথচ নির্বাচনের কোনো ব্যবস্থা করা হচ্ছে না। আইনে সুস্পষ্টভাবে উল্লেখ আছে মামলা-মোকদ্দমা যাই থাকুক, তা নির্বাচনের পক্ষে বাধা হবে না। সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের আটটি পৌরসভার ক্ষেত্রে ব্যক্তি বা সরকার মামলার বিরুদ্ধে আপিল করায় বছরের পর বছর নির্বাচন না দিয়ে  সেগুলো প্রশাসক দিয়ে চালানো হচ্ছে।


এ প্রসঙ্গে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব কাজল ফারুকী জানান, ৩২৯টি পৌরসভার মধ্যে আটটিতে নির্বাচন করা যায়নি। এগুলো নিয়ে হাইকোর্টে মামলা চলমান রয়েছে। এক্ষেত্রে নির্বাচন করা যাবে কি না সে বিষয়ে মতামত দেওয়ার জন্য আইন মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। সেটার উত্তর পাওয়া গেলে নির্বাচন যোগ্য হলে নির্বাচন কমিশনকে নির্বাচনের  ব্যবস্থা করতে অনুরোধ করা হবে। স্থানীয় সরকার (পৌরসভা) আইন অনুযায়ী স্থানীয় সরকার বিভাগের অনুরোধপত্র ছাড়া নির্বাচন কমিশন নির্বাচন আয়োজন করতে পারে না।


জানা গেছে, মামলা-মোকদ্দমা থাকলেও নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা নেই মর্মে সলিসিটর উইং মতামত দিয়ে স্থানীয় সরকার বিভাগের চিঠি চূড়ান্ত অনুমোদনের জন্য এক মাসেরও বেশি সময় আগে আইন মন্ত্রণালয়ে নথি আকারে উপস্থাপন করা হয়েছে। কিন্তু আইন মন্ত্রণালয় থেকে গতকাল সোমবার পর্যন্ত নথি ফেরত আসেনি।


আইন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, কয়েকটি পৌরসভার ক্ষেত্রে মতামত না পাঠাতে বা বিলম্ব করতে প্রভাবশালী মহলের চাপ রয়েছে। ফলে আইন মন্ত্রণালয় ঐ মতামত পাঠাচ্ছে না। আইনে বাধা না থাকার পরেও কেন স্থানীয় সরকার বিভাগ থেকে মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হলো সেই প্রশ্নেরও কোনো সদুত্তর মেলেনি।


যেসব পৌরসভায় প্রশাসক নিয়োগ করে পরিচালনা করা হচ্ছে সেগুলো হচ্ছে যশোর জেলার বেনাপোল, নরসিংদী জেলার শিবপুর, চট্টগ্রাম জেলার দোহাজারী, পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া, হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ, চাঁদপুর জেলার ছেংগারচর, কুমিল্লা জেলার দেবীদ্বার এবং পিরোজপুর জেলার মঠবাড়িয়া পৌরসভা।


জানা যায়, এসব পৌরসভার প্রায় সবগুলোতেই একাধিকবার প্রশাসক বদল করা হয়েছে। স্থানীয় কিছু প্রভাবশালী মহলের ইশারা বা হস্তক্ষেপ এগুলোর নির্বাচনের পথে প্রধান অন্তরায় হয়ে আছে। সব পৌরসভায় সীমানাসংক্রান্ত জটিলতায় মামলা-মোকদ্দমা রয়েছে বলে স্থানীয় সরকার বিভাগ থেকে জানানো হয়েছে। এ বিভাগ অবশ্য জানিয়েছে আগামী সপ্তাহের মধ্যে এ নির্বাচনসংক্রান্ত জটিলতার অবসান হতে পারে।

আরও খবর