আদমদীঘিতে বিএনপি নেতা চঞ্চলের পূজামন্ডপে আর্থিক সহায়তা প্রদাণ আদমদীঘির আড়াইল সিদ্দিক হোসেন এতিমখানার নতুন ভবনের জায়গা নির্ধারণ উপলক্ষে দোয়া উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বকে একসঙ্গে কাজ করতে হবে - প্রতিমন্ত্রী শরীফুল আলম টোকিওতে বাংলাদেশ-জাপান প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক ২৭ অক্টোবর আদমদীঘির কুন্দগ্রাম ইউপির চেয়ারম্যান প্রার্থী বাবুর পূজামন্ডপ পরিদর্শন ও অর্থ সহায়তা কুলিয়ারচরে ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত চৌদ্দগ্রামে ভরসার নাম: এ.এম.এম. নিয়াজ মাখদুম রাজশাহীতে আখচাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাজশাহীতে আখচাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মাদককাণ্ডে জড়িতরা যেকোনো রাজনৈতিক দলেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না : এমপি বাবু আক্কেলপুরে তিন পূজামণ্ডপ পরিদর্শন, শুভেচ্ছা ও সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী কেনেডি বিশ্ববাজারে রুপার দাম স্থিতিশীল থাকলেও কমেছে প্লাটিনাম ও প্যালাডিয়াম কিশোরগঞ্জ ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে বায়েজিদ মিয়া ও মো. নাজমুল হাসান কালিগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবু মোংলায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ঝকঝকে সড়ক, বিস্মিত স্থানীয়রা ‎ জমি নিয়ে বিরোধ: চৌদ্দগ্রামে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ আল-হিদায়াহ একাডেমিতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবায় বিশেষজ্ঞদের পরামর্শ প্রদান ৪ দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর এক ক্লিকে আখচাষিরা পেল ১২ কোটি টাকা হাতিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার

বিদেশিদের সম্পত্তি কেনার সুযোগ দেবে সৌদি আরব

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-03-2023 05:49:56 am

বিদেশিদের জন্য সুযোগ-সুবিধা বাড়ানোর সিদ্ধান্ত অনেক আগেই নিয়েছে সৌদি আরব। এর অংশ হিসেবে এবার বিদেশিদের সম্পত্তি কেনার সুবিধা দিতে যাচ্ছে দেশটি। এজন্য নতুন আইন করার চিন্তা-ভাবনা করছে সৌদি কর্তৃপক্ষ। সৌদি গেজেটের বরাত দিয়ে অ্যারাবিয়ান বিজনেস এ তথ্য জানিয়েছে।


সৌদির রিয়েল এস্টেট জেনারেল অথরিটির (আরইজিএ) প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আলহাম্মাদ জানিয়েছেন, এ সম্পর্কিত নতুন আইনটি পর্যালোচনা করা হচ্ছে। আইনটি কার্যকর হলে সৌদির নাগরিক নয় এমন ব্যক্তিরাও সম্পত্তি কিনতে পারবে।


প্রতিবেদনে বলা হয়, নতুন নিয়মে আবাসিকের পাশাপাশি বাণিজ্যিক সম্পত্তিও অন্তর্ভুক্ত থাকবে।


আলহাম্মাদ বলেন, আইনের প্রাথমিক খসড়ায় দেখা গেছে, মক্কা ও মদিনাসহ সৌদি আরবের সব জায়গায় বিদেশিরা সম্পত্তি কিনতে পারবে।


সৌদি আরবে বাড়ির দাম গত দুই বছরে ৪৫ শতাংশের বেশি বেড়েছে। এতে সেখানে বাড়ি কেনার চাহিদা অনেক কমেছে। গত বছর সৌদিতে বাড়ির চাহিদা ছিল ৮৪ শতাংশ। তবে এ বছর তা কমে ৪০ শতাংশে নেমেছে।


নাইট ফ্রাঙ্কের মিডল ইস্ট রিসার্চের প্রধান ফয়সাল দুররানি বলেছেন, দাম দ্রুত বৃদ্ধি নিঃসন্দেহে বাড়ি কেনার চাহিদা কমিয়ে দিয়েছে।

আরও খবর