ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ এ আর গ্রুপের উদ্যোগে ১২ কিলোমিটার মর্নিং রান অনুষ্ঠিত কুলিয়ারচরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সৎ ভাসুর ও ভাতিজাকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ দাখিল মহাসপ্তমী: শক্তি, প্রকৃতি ও মানবতার আরাধনা--সচ্চিদানন্দ দে সদয় সারিয়াকান্দিতে পূজামণ্ডপ ও অসচ্ছল মন্দিরে জেলা পরিষদের অনুদান প্রদান

রাজধানীতে তীব্র যানজট, তিন কারণ জানাল ট্রাফিক পুলিশ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-03-2023 09:12:52 am

রাজধানীর উত্তর থেকে আজ মঙ্গলবার সকাল নয়টায় মোটরসাইকেলে রওনা হয়েছিলেন বেসরকারি অফিসের কর্মকর্তা শাজাহান সিরাজী। গন্তব্যস্থল ফার্মগেট। প্রথমেই যানজটে আটকা পড়লেন কাওলায়। এখান থেকে খিলখেত পর্যন্ত ছিল তীব্র যানজট। এরপর দ্বিতীয় দফায় বনানী ফ্লাইওভারে যানজটে আটকে ছিলেন অন্তত ৩০ মিনিট। মোটরসাইকেলে ফার্মগেটে আসতে লাগল পুরো দেড় ঘণ্টা।


রাজধানীতে যানজটে এমনভাবে নাকাল হচ্ছেন নগরবাসী। টানা তিন দিনের ছুটির পর রমজানের মধ্যে কর্মদিবস বলতে গেলে শুরু হয় গতকাল সোমবার। গতকালও ছিল ভয়াবহ যানজট। বিশেষ করে অফিস ছুটির পর। অফিস থেকে বাড়িতে ফিরছেন, এমন দুজনের সঙ্গে কথা হলো। তাঁদের একজন সাইফুল ইসলাম গতকালের অভিজ্ঞতা জানিয়ে বললেন, ‘বিকেল সাড়ে চারটায় কারওয়ান বাজার অফিস থেকে বের হয়ে সাড়ে ছয়টায় নিকেতনে পৌঁছালাম। স্বাভাবিক সময়ে লাগে ২০ থেকে ২৫ মিনিট।’


গতকাল বিকেল সোয়া চারটার দিকে রওনা হয়েছিলেন শুভ রহমান। তাঁর বাসা জিগাতলায়। নিকেতন থেকে গুলশান-১ ও মহাখালী দিয়ে জিগাতলায় যেতে সাড়ে তিন ঘণ্টা সময় লেগেছিল তাঁর। গতকাল বিকেলে যানজটের এমন অভিজ্ঞতা অনেকের।


আজ সকালেও কিন্তু যানজট কমেনি।


রাজধানীর আফতাবনগর থেকে মোটরসাইকেলে কারওয়ান বাজার অফিসে আসতে আজ স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণের বেশি সময় লেগেছে বলে জানান সাদ্দাম হোসেন। তিনি কারওয়ান বাজারে একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন। তিনি জানান, এ সময় রামপুরা ইউলুপ, রামপুরা থেকে বিমানবন্দরমুখী সড়ক, এফডিসি থেকে সোনারগাঁও মোড় পর্যন্ত সড়ক এবং কারওয়ান বাজার রেলগেট এলাকায় তীব্র যানজট দেখা গেছে।


সাদ্দাম তাঁর অভিজ্ঞতার বর্ণনা দিয়ে বলেন, সকাল পৌনে ১০টায় আফতাবনগর জি ব্লক থেকে রামপুরা ইউলুপ পর্যন্ত আসতে ৭-৮ মিনিটের মতো সময় লেগেছে। এরপর ইউলুপের ওপর যানজটে আটকে থাকতে হয়েছে প্রায় ১০ মিনিট। এরপর পুরো হাতিরঝিলে যানজট নেই।


তবে হাতিরঝিলের মহানগর প্রকল্পের সামনের সড়কে খোঁড়াখুঁড়ি করায় যানবাহনের মহানগর প্রকল্পের সামনে থেকে হাতিরঝিলের এফডিসি মোড় পর্যন্ত সড়কে যানবাহনের চাপ বেশি ছিল। এ সময় এফডিসি মোড় থেকে সোনারগাঁও মোড়ের রাস্তাটিতে যানবাহনের তীব্র চাপ দেখা গেছে। এ সড়কে যানবাহনের চাপ বেশি দেখে সাতরাস্তা দিয়ে মেয়র আনিসুল হক সড়ক ঘুরে কারওয়ান বাজার আসতে গিয়েও ব্যাপক যানজটে পড়তে হয়েছে। এ সময় মেয়র আনিসুল হক সড়কের বিসিক ভবনের সামনে থেকে কারওয়ান বাজার রেলগেট পর্যন্ত তীব্র যানজট দেখা গেছে। সেখান থেকে কারওয়ান বাজারের আম্বর শাহ মসজিদের সামনে পর্যন্ত আসতে প্রায় ৪০ মিনিট সময় লেগেছে।


নগরীর যানজট পরিস্থিত নিয়ে কথা হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমানের সঙ্গে। তিনি যানজটের তিনটি কারণের কথা উল্লেখ করেন। মুনিবুর রহমান বলেন, রমজান মাসে অফিসের সময় কমে যাওয়ায় পুরো ১২ ঘণ্টার চাপ এখন ৮ ঘণ্টায় ঠেকেছে। সংগত কারণেই যানজট বেড়ে গেছে। এর পাশাপাশি রাজধানীতে বিভিন্ন স্থানে চলছে খোঁড়াখুঁড়ির কাজ। এতে যানজট পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। আর তৃতীয় কারণ হলো, গুলশান বা উত্তরার মতো যেসব সড়কে দ্রুতগতির যান বেশি চলাচল করে, সেখানে হঠাৎ যানজটের সৃষ্টি হলে এর প্রভাব অন্য এলাকাগুলোতেও পড়ে। এ প্রসঙ্গে মুনিবুর রহমান গতকাল অফিস ছুটির পর গুলশানের যানজটের কথা উল্লেখ করেন। তিনি বলেন, গুলশানের যানজটের প্রভাব বিজয় সরণি পর্যন্ত ঠেকেছিল গতকাল।

আরও খবর