ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ এ আর গ্রুপের উদ্যোগে ১২ কিলোমিটার মর্নিং রান অনুষ্ঠিত কুলিয়ারচরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সৎ ভাসুর ও ভাতিজাকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ দাখিল মহাসপ্তমী: শক্তি, প্রকৃতি ও মানবতার আরাধনা--সচ্চিদানন্দ দে সদয় সারিয়াকান্দিতে পূজামণ্ডপ ও অসচ্ছল মন্দিরে জেলা পরিষদের অনুদান প্রদান

পাঁচ শতাধিক দুস্থকে ইফতারসামগ্রী দিলো বিজিবি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-03-2023 04:16:39 pm

রাজধানীর ধানমন্ডিতে আবাহনী মাঠে পাঁচ শতাধিক গরিব ও দুস্থ মানুষের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির ঢাকা ব্যাটালিয়নের (৫ বিজিবি) উদ্যোগে এসব ইফতারসামগ্রী বিতরণ করা হয়।


মঙ্গলবার (২৮ মার্চ) বিকেলে এ তথ্য জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম। ইফতারি বিতরণ অনুষ্ঠানে ঢাকা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, উপ-অধিনায়ক মেজর মাহবুবুর রহমান এবং ঢাকা সেক্টরের অতিরিক্ত পরিচালক মেজর সামিন মনোয়ার উপস্থিত ছিলেন।


ইফতার বিতরণকালে লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় পবিত্র রমজান মাসে সংযম পালন, ব্যয় সংকোচন ও কৃচ্ছ্রসাধনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার গণভবনে ইফতার পার্টি আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছেন এবং সবাইকে গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রীর এই ব্যয় সংকোচন ও কৃচ্ছ্রসাধন নীতির সঙ্গে একাত্মতা পোষণ করে বিজিবি পিলখানায় ইফতার অনুষ্ঠান স্থগিত করে সারাদেশে মাসব্যাপী ইফতারি বিতরণ কার্যক্রম গ্রহণ করেছে।


তিনি বলেন, বিজিবি আজ ধানমন্ডির আবাহনী মাঠে পাঁচ শতাধিক গরিব ও দুস্থ মানুষের মাঝে ইফতারি বিতরণ করেছে। বিজিবির এই মহতী উদ্যোগ শুধু আজই নয়, সারা রমজানব্যাপী চলমান থাকবে।

আরও খবর