নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 03-08-2022 10:37:39 am

সভাপতি নেজাম-সাধারণ সম্পাদক ইসরাফিল


তরুণ লেখকদের সংগঠন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২২-২৩ বর্ষের ১৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।


বুধবার (৩ আগস্ট) সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত ২৩ জুলাই ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। এতে সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নেজাম উদ্দিন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইসরাফিল আলম রাফিল।




কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি সাইফুল্লাহ মানছুর ফারাবী, যুগ্ম-সাধারণ সম্পাদক এস এ এইচ ওয়ালিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন হৃদয়, সহ- সাংগঠনিক তাসনিম হাসান মজুমদার, অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিক শোয়েব, উপ-অর্থ সম্পাদক হামিদা আব্বাসী, দপ্তর সম্পাদক জহির রায়হান লিমন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ফরহাদ হাসান আহমেদ।


এতে প্রচার সম্পাদক হয়েছেন মাহমুদুল হাসান ইজাজ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সৈয়দ রিফাত। এছাড়া সম্পাদকীয় পর্ষদে দায়িত্ব পেয়েছেন খাইরুল ইসলাম দুখু, নুসরাত জাহান বিথী এবং মুশফিকুর রহমান ইমন।


নবনির্বাচিত সভাপতি নেজাম উদ্দিন বলেন, কমিটির সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ফোরামের প্রতি আন্তরিকতা, দায়িত্ববোধ, সাংগঠনিক তৎপরতা ও দক্ষতা বিবেচনা করে যাদের প্রতি বিশ্বাস স্থাপন করে দায়িত্ব অর্পণ করা হয়েছে আশা করি সকলেই নিজ নিজ কর্মদক্ষতা ও দায়িত্ব পালন করবে। প্রিয় সংগঠনের সম্মান অক্ষুণ্ণ রাখবে এবং সাফল্যের ধরা বজায় রাখতে সবাই সচেষ্ট থাকবে।


সাধারণ সম্পাদক ইসরাফিল আলম রাফিল বলেন,

সংগঠনের সদস্যের দায়িত্বশীল মনোভাব ও সাংগঠনিক দক্ষতা বিবেচনা করে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে আশা রাখি সকলেই নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকভাবে সেই দায়িত্ব পালন করবে এবং প্রিয় সংগঠনটি আমাদের সম্মিলিত প্রচেষ্টায় পূর্বের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে যাবে।


উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে সংগঠনটি। তরুণ লেখকদের পরামর্শ প্রদান, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম।

আরও খবর







deshchitro-6aafce4044dd8-200926061456.webp
শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ

১ দিন ৪ ঘন্টা ৪৪ মিনিট আগে