চিলাউড়া হলদিপুর ইউনিয়নসহ দেশবাসীকে বিএনপি নেতা সাজ্জাদ উল্লাহর ঈদের শুভেচ্ছা মিরসরাইয়ে বীর মুক্তিযোদ্ধা আবুল খায়েরের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ক্ষেতলালে যুবকের মরদেহ উদ্ধার হামের রোগীদের দায়িত্বরত ডাক্তার ও নার্সদের ঈদের ছুটি বাতিল : স্বাস্থ্যমন্ত্রী আগামী এক মাসের মধ্যেই রামিসা হত্যার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে: প্রধানমন্ত্রী কোম্পানীগঞ্জ দুটি আমের জন্য শিশুকে অমানবিক নির্যাতন সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে শ্রীমঙ্গলে সংবাদ সম্মেলন শ্যামনগরে সুন্দরবন সংরক্ষণ ও যুবদের ক্ষমতায়নে আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ও বিশেষ সভা অনুষ্ঠিত। লাখাইয়ে পার্টনার কংগ্রেস -২০২৬ অনুষ্ঠিত। ‎কুতুবদিয়ায় পুকুরে ডুবে ৭ বছর বয়সী শিশুর মৃত্যু কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে বাস মিনিট্রাক সংঘর্ষ জয়পুরহাটে ট্রাকের চাপায় মাহফুজুল ইসলাম নামের এক এনজিও কর্মীর মৃত্যু রায়পুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিকল্পিত হত্যার অভিযোগ স্থানীয়দের লালপুরের ৩নং চংধুপইল ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত ঈদুল আযহা উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে জয়পুরহাট চ্যাম্পিয়নস ট্রফি বরিশালে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের প্রতিযোগিতা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে চলন্ত মাহেন্দ্র থেকে পরে যুবকের মৃত্যু। বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়ল লালপুর-বাগাতিপাড়ার উন্নয়নে জীবন উৎসর্গ করতেও প্রস্তুত এমপি সানজিদা ইয়াসমিন তুলি

সরকারি স্থাপনায় ১ এপ্রিল থেকে দুই রাত জ্বলবে নীল বাতি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-03-2023 01:25:12 pm

চলতি বছরের অটিজম সচেতনতা দিবস পালনের অংশ হিসেবে আগামী ১ এপ্রিল সন্ধ্যা থেকে পরবর্তী দুই রাত সচিবালয়সহ সরকারি গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনায় নীল বাতি প্রজ্বলন করা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ।


বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।


আগামী ২ এপ্রিল দেশে ১৬তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন করা হবে জানিয়ে তিনি বলেন, বিদেশে বাংলাদেশ দূতাবাস বা মিশনেও নীলবাতি প্রজ্বলন করা হবে।


মন্ত্রী বলেন, আগামী রোববার (২ এপ্রিল) সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও উদযাপিত হবে ১৬তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস। বাংলাদেশ প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সংক্রান্ত জাতিসংঘের সনদ অনুসমর্থন ও অনুস্বাক্ষরকারী দেশ। এই সনদের দায়-দায়িত্বের অংশ হিসেবে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও উৎসাহ উদ্দীপনা ও নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘রূপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধব অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠন’।


তিনি জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয় অটিজম সচেতনতা দিবস ২০২৩ উদযাপনে ব্যাপক পরিসরে প্রস্তুতি গ্রহণ করেছে। উদযাপনের অংশ হিসেবে সচিবালয়সহ সকল সরকারি গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনায় আগামী ১ এপ্রিল সন্ধ্যা থেকে দুই রাত নীল বাতি প্রজ্বলন করা হবে। বিদেশে বাংলাদেশ দূতাবাস/মিশনসমূহেও নীলবাতি প্রজ্বলন করা হবে। দিবসটি উপলক্ষ্যে দেশের প্রতিটি জেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।


আগামী ২ এপ্রিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সমাজকল্যালমন্ত্রী প্রধান অতিথি, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব।


সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, সচিব জাহাঙ্গীর আলম, প্রধান তথ্য কর্মকর্তা শাহেনুর মিয়া উপস্থিত ছিলেন।

আরও খবর


6a10892e16591-220526104950.webp
শশুরবাড়িতে বেড়াতে এসে লাশ হলো জামাই

১ দিন ২ ঘন্টা ২৫ মিনিট আগে