আদমদীঘিতে বিএনপি নেতা চঞ্চলের পূজামন্ডপে আর্থিক সহায়তা প্রদাণ আদমদীঘির আড়াইল সিদ্দিক হোসেন এতিমখানার নতুন ভবনের জায়গা নির্ধারণ উপলক্ষে দোয়া উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বকে একসঙ্গে কাজ করতে হবে - প্রতিমন্ত্রী শরীফুল আলম টোকিওতে বাংলাদেশ-জাপান প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক ২৭ অক্টোবর আদমদীঘির কুন্দগ্রাম ইউপির চেয়ারম্যান প্রার্থী বাবুর পূজামন্ডপ পরিদর্শন ও অর্থ সহায়তা কুলিয়ারচরে ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত চৌদ্দগ্রামে ভরসার নাম: এ.এম.এম. নিয়াজ মাখদুম রাজশাহীতে আখচাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাজশাহীতে আখচাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মাদককাণ্ডে জড়িতরা যেকোনো রাজনৈতিক দলেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না : এমপি বাবু আক্কেলপুরে তিন পূজামণ্ডপ পরিদর্শন, শুভেচ্ছা ও সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী কেনেডি বিশ্ববাজারে রুপার দাম স্থিতিশীল থাকলেও কমেছে প্লাটিনাম ও প্যালাডিয়াম কিশোরগঞ্জ ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে বায়েজিদ মিয়া ও মো. নাজমুল হাসান কালিগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবু মোংলায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ঝকঝকে সড়ক, বিস্মিত স্থানীয়রা ‎ জমি নিয়ে বিরোধ: চৌদ্দগ্রামে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ আল-হিদায়াহ একাডেমিতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবায় বিশেষজ্ঞদের পরামর্শ প্রদান ৪ দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর এক ক্লিকে আখচাষিরা পেল ১২ কোটি টাকা হাতিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার

প্লেনে ক্রুকে উত্ত্যক্ত, সুইডিশ নাগরিক গ্রেফতার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 01-04-2023 01:05:10 pm

প্লেনে কেবিন ক্রুর সদস্যকে উত্ত্যক্ত করায় মুম্বাইতে ৬৩ বছর বয়সী এক সুইডিশ নাগরিককে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, ইন্ডিগোর ফ্লাইটটি ব্যাংকক থেকে মুম্বাই যাচ্ছিল। তবে ওই ব্যক্তি মাতাল ছিলেন। সংবাদমাধ্যম এএনআইয়ের বরাত দিয়ে এনডিটিভি এ তথ্য জানিয়েছে।


প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (৩০ মার্চ) প্লেনটি মুম্বাই বিমানবন্দরে অবতরণ করার পর ফ্লাইটের কর্মীরা অভিযুক্তকে পুলিশের কাছে হস্তান্তর করে। সুইডিশ ওই নাগরিকের নাম জোনাস ওয়েস্টবার্গ।


টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, প্লেনে যখন খাবার পরিবেশন করা হচ্ছিল তখনই ওই ব্যক্তি খারাপ ব্যবহার শুরু করে। তার এই আচরণ চলতে থেকে প্লেন অবতরণের আগ পর্যন্ত। তখন ২৪ বছর বয়সী কেবিন ক্রু ক্যাপ্টেনকে অবহিত করেন। পরে ক্যাপ্টেন ওয়েস্টবার্গকে রেড সতর্কতা পড়ে শুনান।


ঘটনার বর্ণনা করে কেবিন ক্রু বলেন, যখন ওয়েস্টবার্গকে জানানো হয়, প্লেনে কোনো সামুদ্রিক মাছ নেই তখনই সমস্যা শুরু হয়। এক পর্যায়ে আমি তাকে মুরগির খাবার পরিবেশন করি এবং পিওএস মেশিনের মাধ্যমে অর্থ প্রদানের জন্য তার এটিএম কার্ড চাই।


কার্ড সুইপিং করার অজুহাতে ওই যাত্রী আমার হাত ধরে। এ ঘটনার পর তার হাত সরিয়ে দিয়ে পিন দিতে বলি। কিন্তু সে কোনো কিছুর তোয়াক্কা না করে যাত্রীদের সামনে আমার শরীর স্পর্শ করে। এরপর আমি চিৎকার করলে সে তার বসার আসনে চলে যায়।


এদিকে অভিযুক্তের আইনজীবী জানিয়েছেন, তার স্বাস্থ্যগত সমস্যা রয়েছে। ইচ্ছকৃতভাবে তিনি ওই কাজ করেননি।

আরও খবর