মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম!

নান্দাইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা



ময়মনসিংহের নান্দাইলে গলায় ওড়না পেঁচিয়ে সাথী আক্তার (৩৫)) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। 


শুক্রবার(৩১ মার্চ) দুপুরে উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের চরকামট খালী গ্রামে তার স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে।


শুক্রবার সন্ধ্যায় চরকামট খালী গ্রামে স্বামীর বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করে নান্দাইল থানা পুলিশ।


সাথী আক্তার উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরকামট খালী গ্রামের বাবুল মিয়ার স্ত্রী।এবং গফরগাঁও উপজেলার রাওনা ইউনিয়নের ধোপাঘাট গ্রামের আবুল কাশেমের মেয়ে।তিনি তিন সন্তানের জননী। স্বামী ও একমাত্র ছেলে ফয়সাল মিয়া সৌদি প্রবাসী। ২ মেয়ে নিয়ে বাড়ীতে থাকতো সাথী। 


স্থানীয় ও পরিবারসুত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১২ টার দিকে দুতলা বাড়িতে দ্বিতীয় তলায় ঘরের দরজা- জানালা বন্ধ করে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে সাথী আত্মহত্যা করে।


দীর্ঘসময় মাকে কাছে না পেয়ে বড় মেয়ে সামিয়া আক্তার খোঁজাখুঁজি শুরু করে।পরে ঘরের দ্বিতীয় তলায় দেওয়ালের ফাঁক দিয়ে আবদ্ব ঘরে মায়ের ঝুলন্ত লাশ দেখতে পায়।এসময় সামিয়ার চিৎকার শুনে বাড়ির অন্যরা ছুটে আসে।পরে স্থানীয়রা পুলিশকে জানালে পুলিশ এসে মরদেহ উদ্বার করে।


সরেজমিন নিহতের বাড়ীতে গিয়ে দেখা যায়,খবর পেয়ে স্থানীয় প্রতিবেশী শত শত উৎসুক নারী-পুরুষ বাড়ীতে ভীড় জমিয়েছেন। নিহতের অবুঝ দুই শিশু আর মায়ের গগনবিদারী আর্তচিৎকারে আকাশ- বাতাস ভারী হয়ে উঠেছে। 


নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,লাশ উদ্বার করে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও খবর