দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

তালতলীতে সংযোগ সেতু ভেঙ্গেপড়ায় দুই গ্রামের মানুষের চলাচলে দুর্ভোগ

বরগুনা তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের অঙ্কুজানপাড়া ও সোবাহানপাড়া গ্রামের মধ্যবর্তী সংযোগ ব্রিজটি রবিবার ভোররাতে ভেঙ্গে পড়েছে। ফলে ওই দুই গ্রামের মানুষের চলাচলে দুর্ভোগ দেখা দিয়েছে। 


জানা গেছে, ২০০১ সালে উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নিশানবাড়ীয়ার অংকুজানপাড়া খালে এ ব্রীজটি নির্মান করে। এরপর থেকে ব্রীজটিতে কোন মেরামত না করার কারনে ব্রীজের মধ্যবর্তী জায়গায় পলেস্তারা ভেঙ্গে পরে যায়। স্থানীয় লোকজন চলাচলের সুবিধার্থে ভেঙ্গে যাওয়া স্থানে নিজেদের খরচে ঁবাশ ও কাঠ দিয়ে পায়ে হাটার ব্যবস্থা করেন। এভাবে চলেছে দীর্ঘ ৪/৫ বছর। জোড়াতালি দেয়া ভাঙ্গা ঝরাজীর্ণ ও পরিত্যক্ত ব্রীজটি দিয়ে প্রতিদিনই স্কুল ও মাদরাসার শত শত শিক্ষার্থীরা আসা যাওয়া করতেন। ব্রীজটি ভেঙ্গে যাওয়ায় সোবাহান পাড়া ও মোয়াপাড়ার প্রায় দুই শত পরিবারের লোকজন ও কোমলমতি শিক্ষার্থীদের চলাচলে দুর্ভোগ দেখা দিয়েছে। উপজেলা শহর থেকে

বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে এ দুই গ্রামের শহস্রাধিক মানুষ।


নিশানবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান ডঃ কামরুজ্জামান বাচ্চু বলেন, ব্রীজটি নতুনভাবে আবারও স্থানীয় প্রকৌশল বিভাগ স্কিম দিয়েছে। এখন পর্যন্ত তাহা অনুমোদন হয়নি। অনুমোদন হলে নতুন করে আবার ব্রীজ নির্মাণ করা হবে। 


উপজেলা প্রকৌশলী মো. ইমতিয়াজ হোসেন রাসেল বলেন, এ বিষয়টি আমার জানা ছিল না। খোঁজ নিয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। 

আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

১ ঘন্টা ৪০ মিনিট আগে