চিলাউড়া হলদিপুর ইউনিয়নসহ দেশবাসীকে বিএনপি নেতা সাজ্জাদ উল্লাহর ঈদের শুভেচ্ছা মিরসরাইয়ে বীর মুক্তিযোদ্ধা আবুল খায়েরের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ক্ষেতলালে যুবকের মরদেহ উদ্ধার হামের রোগীদের দায়িত্বরত ডাক্তার ও নার্সদের ঈদের ছুটি বাতিল : স্বাস্থ্যমন্ত্রী আগামী এক মাসের মধ্যেই রামিসা হত্যার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে: প্রধানমন্ত্রী কোম্পানীগঞ্জ দুটি আমের জন্য শিশুকে অমানবিক নির্যাতন সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে শ্রীমঙ্গলে সংবাদ সম্মেলন শ্যামনগরে সুন্দরবন সংরক্ষণ ও যুবদের ক্ষমতায়নে আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ও বিশেষ সভা অনুষ্ঠিত। লাখাইয়ে পার্টনার কংগ্রেস -২০২৬ অনুষ্ঠিত। ‎কুতুবদিয়ায় পুকুরে ডুবে ৭ বছর বয়সী শিশুর মৃত্যু কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে বাস মিনিট্রাক সংঘর্ষ জয়পুরহাটে ট্রাকের চাপায় মাহফুজুল ইসলাম নামের এক এনজিও কর্মীর মৃত্যু রায়পুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিকল্পিত হত্যার অভিযোগ স্থানীয়দের লালপুরের ৩নং চংধুপইল ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত ঈদুল আযহা উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে জয়পুরহাট চ্যাম্পিয়নস ট্রফি বরিশালে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের প্রতিযোগিতা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে চলন্ত মাহেন্দ্র থেকে পরে যুবকের মৃত্যু। বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়ল লালপুর-বাগাতিপাড়ার উন্নয়নে জীবন উৎসর্গ করতেও প্রস্তুত এমপি সানজিদা ইয়াসমিন তুলি

‘আগুনে পুড়ে আমার সব শেষ’

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-04-2023 07:58:30 am

‘আগুনে পুড়ে আমার সব শেষ হয়ে গেছে। কিছুই বাকি রইলো না। এখন আরেক দোকান থেকে মালামাল নামানোর চেষ্টা করছি, যতটুকু বাচানো যায় আরকি। আমগোতো সবই শেষ।’


কথাগুলো বলছিলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ইসলামিয়া কমপ্লেক্সের দোকানি সামসুল ইসলাম।


তিনি বলেন, নতুন করে আবার আগুন ছড়িয়ে পড়েছে। প্রায় পুরো দোকানই পুড়ে গেছে। তবে অনেকে আগুনে পুড়তে থাকা দোকান থেকেও মালামাল সরানোর অপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন।


আজ সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক এ তথ্য নিশ্চিত করেন।


আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের ৫০টি ইউনিট কাজ করছে। পাশাপাশি বাংলাদেশ সেনা ও বিমানবাহিনীর সাহায্যকারী দল, নৌবাহিনীর সম্মিলিত দল ও একটি হেলিকপ্টার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।


মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুর পৌনে ১২টায় ঘটনাস্থল ঘুরে দেখা যায়, ইসলামিয়া শপিং কমপ্লেক্সের চারতলা ও পাঁচতলা থেকে বান্ডিলে বান্ডিলে মালামাল নিচে ফেলতে দেখা গেছে। জীবনের ঝুঁকি নিয়ে মালামাল রক্ষার অপ্রাণ চেষ্টা করছেন দোকানিরা।


ভয়াবহ আগুনে বঙ্গবাজারের বহু দোকান একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা, বলছেন পুরো বাজারটিই এক রকম শেষ হয়ে গেছে। ঘটনাস্থলে ব্যবসায়ীদের ছোটাছুটি ও কান্নাকাটি করতে দেখা গেছে।


এদিকে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের তিন সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন- মো. আতিকুর রহমান রাজন (৩৫), মো. রবিউল ইসলাম অন্তর (৩৮) ও মো. মেহেদী হাসান (৩৫)।

Tag
আরও খবর


6a10892e16591-220526104950.webp
শশুরবাড়িতে বেড়াতে এসে লাশ হলো জামাই

১ দিন ৫ ঘন্টা ৫ মিনিট আগে