চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ

এনেক্সকো টাওয়ারের মালামাল সরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-04-2023 02:03:14 pm

রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন ছড়িয়ে পড়ে পাশের এনেক্সকো টাওয়ারেও। বহুতল এ ভবনের পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম তলা এখনও ধোঁয়ায় আচ্ছন্ন। বঙ্গবাজার মার্কেটের পেছনের দিকে এখনো জ্বলছে আগুন। ফলে এনেক্সকো টাওয়ারে আবারও আগুন লাগার শঙ্কা থেকে মালামাল সরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে এ চিত্র দেখা যায়।


ব্যবসায়ীদের দাবি, এনেক্সকো টাওয়ারের বিভিন্ন জায়গায় এখনো আগুন জ্বলছে। এ আগুন যে কোনো সময় ছড়িয়ে পড়তে পারে। আবার ফায়ার সার্ভিসের ছিটানো পানিতে মালামাল ভিজে যাচ্ছে। এজন্য তারা দ্রুত মালামাল সরিয়ে নিচ্ছেন।


সরেজমিনে দেখা গেছে, ফায়ার সার্ভিসের কর্মীরা এখনো আগুন নেভাতে ব্যস্ত। তাদের সঙ্গে কাজ করছেন বিভিন্ন সামাজিক সংস্থার স্বেচ্ছাসেবীরা। মার্কেটে কাজ করা কুলিরাও মালামাল সরানোর কাজ করছেন।


অন্যদিকে ইফতারের সময় হয়ে আসায় বিদ্যানন্দ ফাউন্ডেশন সেখানে ফায়ার সার্ভিসের কর্মী, স্বেচ্ছাসেবক, দোকান মালিক ও কর্মচারীদের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ করছে।

আরও খবর