ক্ষেতলালে ডিবি ও পুলিশের যৌথ অভিযান: নিষিদ্ধ ছাত্রলীগের নেতা রাসেলসহ আটক ২, পাঠানো হলো কারাগারে উলিপুরে ভাওয়াইয়া শিল্পী কছিম উদ্দিনের ৩৪ তম মৃত্যু বার্ষিকী পালিত ক্ষেতলালে ১ হাজার সিম ও ১৯টি স্মার্টফোনসহ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার কালাইয়ে মাদকাসক্ত স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ শ্যামনগরের শিক্ষক ও কবি সুপদ বিশ্বাস আর নেই ইটাখোলা বাজার কুলি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন কাল সেনবাগে রাত ৮টার পরও দোকানপাট খোলা: সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন মৌলভীবাজার জেলা মডেল মসজিদের ইমামের অপসারণ দাবি এলাকাবাসীর আশাশুনির কাদাকাটিতে নিত্যপণ্য ন্যায্যমূল্যে বিতরণ কার্যক্রম উদ্বোধন সংযোগ সড়কের অভাবে ঝিনাইগাতীর দিঘীরপাড়ে ৫০ পরিবারের দুর্ভোগ কলকাতার অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ বেনাপোল দিয়ে দেশে ফিরেছে লাখাইয়ে মাদক মামলায় ১বছরের সাজাপ্রাপ্ত মাদক কারবারি গ্রেফতার। কুলিয়ারচরে রেললাইনে অজ্ঞাতপরিচয় এক যুবকের প্রাণহানি শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজ উদ্দিন তাজুকে দলীয় পদ থেকে অব্যাহতির প্রতিবাদে মিছিলে উত্তাল শ্রীমঙ্গল গোয়ালন্দে ৮.৫৮ লাখ টাকার মাদকসহ ৪ জন গ্রেপ্তার মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন গোয়ালন্দে নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা ঝিনাইগাতীতে কারিতাসের উদ্যোগে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ ঈশ্বরগঞ্জে কবিতা উৎসব ও জহিরুল সাহিত্য পদক প্রদান

পশ্চিমাদের প্রাইস ক্যাপ মানছে না জাপান

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-04-2023 02:57:49 pm

রাশিয়ার তেল আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্র দেশগুলোর বেঁধে দেওয়া দাম (প্রাইস ক্যাপ) মানছে না জাপান। ব্যারেল প্রতি ৬০ ডলারে তেল কেনার বাধ্যবাধকতা লঙ্ঘন করে বেশি দামেই রাশিয়া থেকে তেল আমদানি করছে দেশটি।


মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ এবং দেশটির প্রভাবশালী পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নাল এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররা মিলে রাশিয়ার তেলের দাম প্রতি ব্যারেল সর্বোচ্চ ৬০ ডলার ঠিক করে দিয়েছিল। তাতে অনুমোদন দিয়েছিল শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি সেভেন।


তবে জাপান তাদের তেলের চাহিদা পূরণ করার জন্য এখন আর সেই দামে (প্রাইস  ক্যাপ) তেল কেনার জন্য বসে থাকবে না। বরং রাশিয়া থেকে বেশি দামেই তেল কিনবে টোকিও।


অবশ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদেনে বলা হয়েছে, রাশিয়া থেকে বেশি দামে তেল কেনার ব্যাপারে জাপানকে সম্মতি দিয়েছে খোদ মার্কিন প্রশাসন। তবে রাশিয়া থেকে তেল নিলে জাপান আর জোরালোভাবে ইউক্রেনকে সমর্থন দিতে পারবে না বলেই মনে করা হচ্ছে। 


প্রসঙ্গত, গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করলে রাশিয়া থেকে তেল ও গ্যাসের আমদানি কমিয়ে দেয় ইউরোপের অনেক দেশ। তবে মার্কিন মিত্র জাপান রাশিয়া থেকে তার চাহিদা অনুযায়ী গ্যাস আমদানি অব্যাহত রেখেছে। আবার জি-সেভেনের একমাত্র সদস্য দেশ হল জাপান, যারা ইউক্রেনে কোনো মরণাস্ত্র পাঠায়নি।

আরও খবর






6a66e2c265a49-270726104658.webp
ওয়াশিংটনের গুলিতে ২ নিহত, আহত ৫

২৬ দিন ১৩ ঘন্টা ২৭ মিনিট আগে