কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

দোয়ারাবাজারে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার কচুবিল হাওড়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মোঃ ইসমাঈল (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার লক্ষিপুর ইউনিয়নের তিলুরকান্দি গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।


বৃহস্পতিবার (১৫ জুন ) সকালে সাড়ে সাতটার দিকে কচুবিল হাওড়ে মাছ ধরতে যায় মোহাম্মদ ইসমাইল। হাওরে অবস্থান করাকালীন সময়ে প্রচন্ড বজ্রপাতের কবলে পড়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।


নিহতের বড় ভাই মোঃ ইসরাফিল আলী জানান, বৃহস্পতিবার সকাল ৭টার সময় কচুবিল হাওড়ে মাছ ধরতে যায়। সকাল আনুমানিক সাড়ে ৭টায় ঝড় ও বৃষ্টি আসলে ইসমাঈল হাওড়ে অবস্থান করাকালীন সময়ে প্রচন্ড বজ্রপাতের কবলে পড়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।


দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর বজ্রপাতে মৃত্যুর ঘটনা নিশ্চিত করে দৈনিক দেশচিত্রকে জানান, নিহতের বড়ভাই ইসরাফিল আলী ও তার পরিবারের লোকজনসহ নিকট আত্নীয়রা বিনা ময়না তদন্তে লাশ দাফনের জন্য লিখিতভাবে আবেদন করিলে বজ্রপাতের কবলে পড়ে মৃত্যুবরণ করায় উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনাক্রমে নিহতের পরিবারের নিকট এ লাশ হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর