কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বেগম রোকেয়া দিবসে সুনামগঞ্জে শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা

বেগম রোকেয়া দিবসে সুনামগঞ্জে শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা


মোশারফ হোসন লিটন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি 

"শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা, সবার মাঝে ঐক্য গড়ি নারী ও শিশু নির্যাতন বিন্ধ করি" প্রতিপাদ্যতাকে সামনে রেখে সুনামগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা এবং জেল পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান প্রদান করা হয়েছে৷ 


আজ শুক্রবার ৯ ডিসেম্বর বেলা সোয়া ১১টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ' শীর্ষক কার্যক্রমের আওতায় জেলার ১১টি উপজেলা হতে ৫জন শ্রেষ্ঠ জয়িতাদের বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রধান করা হয়৷


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী৷ তিনি বলেন, খনজন্মা মহীয়সী নারী বেগম রোকেয়া ছিলেন নারী জাগরণের অগ্রদূত। তিনি নারী মুক্তি সমাজ সংস্কার ও প্রগতিশীল আন্দোলনে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন সহ বিভিন্ন সমাজ উন্নয়ন মূলক কাজের মধ্য দিয়ে নারী সমাজকে আলোর পথ দেখান। জেলা প্রশাসক আরো বলেন নারী নির্যাতন প্রতিরোধ নিজের ঘর থেকে শুরু করতে হবে। নারী-পুরুষের মধ্যে এখন কোন ভেদাভেদ নাই। নারীরা ঘরে ও বাইরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন। প্রধান মন্ত্রী শেখ হাসিনা নারী সমাজকে দেশের সার্বিক উন্নয়নের সম্পৃক্তকরণের মাধ্যমে নারীর ক্ষমতায়ন নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন।


অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিজন কুমার সিংহ' সভাপতিত্বে ও সহকারী কমিশনার ইফতিসাম প্রীতির সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচাল এ.জে.এম রেজাউল আলম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন,  অতিরিক্ত পুলিশ সুপার রিপন কুমার মোদক, সুনামগঞ্জ জেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য ফৌজি আরা শাম্মী, সুনামগঞ্জ পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর সামিনা চৌধুরী মনি৷ আরো বক্তব্য রাখেন, সুনামগঞ্জ মহিলা সমিতির সভাপতি গৌরী ভট্টাচার্য, ব্র্যাক এর সুনামগঞ্জের সম্বনয়ক এ.কে আজাদ, জাতীয় মহিলা সংস্থার সদস্য ও আওয়ামিলীগ নেত্রী  সৈয়দা জাহানারা ইমা, নারী নেত্রী মাজেদা বেগম, সাকেরা বেগম (জাকিয়া), মোছাঃ শাহীনা বেগম৷ 


সুনামগঞ্জ জেলা প্রশাসন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার যৌথ আয়োজনে এ সময় শ্রেষ্ঠ জয়িতারা তাদের অনুভূতি ব্যক্ত করেন এবং জেলার পাঁচজন শ্রেষ্ঠ জয়িতা কে সম্মাননা ক্রেস্ট  এবং সনদপত্র  প্রদান করা হয়। জেলার সম্মাননা প্রাপ্ত শ্রেষ্ঠ ৫জন জয়িতা হলেন, অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী ক্যাটাগরীতে হামিদা খাতুন, তিনি সুনামগঞ্জ সদর উপজেলার জগন্নাথবাড়ী পূর্ব বাজারের বাসিন্দা  শামরাজ চৌধুরীর স্ত্রী৷ শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী জয়িতা মোছাম্মাত সেলিনা বেগম, তিনি জেলার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদীশপুর গ্রামের শব্বির আহমদ চৌধুরীর স্ত্রী৷ সফল জননী ক্যাটাগরিতে বেগম হাজেরা হাশেম, তিনি দিরাই উপজেলার রফিনগর গ্রামের মৃত আবুল হাসেম তালুকদারের স্ত্রী৷ নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী ক্যাটাগরিতে মমতা রানী চন্দ তিনি জামালগঞ্জ উপজেলার সাচনা গ্রামের সুধন চন্দ'র স্ত্রী৷ সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় মিতারা আক্তারকে জয়িতা নির্বাচিত করা হয়৷ তিনি বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের ভাদেরটেক গ্রামের মোঃ হারুনুর রশিদের কন্যা৷

Tag
আরও খবর