|
Date: 2023-07-20 12:41:57 |
কামরুল হাসান কাজল,স্টাফ রিপোর্টারঃহবিগঞ্জের আদালতে সাক্ষ্য আইন বিষয়ক নিয়ে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জানা যায় যে গত বুধবার (১৯ জুলাই) সাক্ষ্য (সংশোধন) আইন, ২০২২ [Evidence (Amendment) Act, 2022 ] নিয়ে হবিগঞ্জে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তা ও হবিগঞ্জ এডভোকেট সমিতির আইনজীবীগণের সাথে উক্ত সাক্ষ্য আইন নিয়ে আলোচনা এবং আদালতে প্রয়োগ নিয়ে "সমন্বয় সভা" চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, হবিগঞ্জ এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হাসানুল ইসলাম।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১ ও ৩ এর বিচারকবৃন্দ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হবিগঞ্জ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ ও ২, হবিগঞ্জ সহ বিভিন্ন পর্যায়ের বিজ্ঞ বিচারক ও ম্যাজিস্ট্রেটবৃন্দ।অনুষ্ঠানে হবিগঞ্জ জেলা এডভোকেট সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র আইন জীবীগণ সহ ৩০ জন বিজ্ঞ আইনজীবী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সাক্ষ্য (সংশোধন) আইন, ২০২২ [Evidence (Amendment) Act, 2022 ] নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসাইন। সিনিয়র বিচারকবৃন্দ গুরুত্বপূর্ণ এই আইনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করা হয়। এতে হবিগঞ্জের বিজ্ঞ আইনজীবীগণ আলোচনা সভায় উপস্থিত ছিলেন। আলোচনা সভায় আইনের বিভিন্ন দিক ও প্রয়োগ নিয়ে তাঁদের বিভিন্ন প্রশ্ন উপস্থাপন করেন।অনুষ্ঠানে ডিজিটাল ও ইলেকট্রনিক এভিডেন্স, ফরেনসিক এভিডেন্স সহ সাক্ষ্য আইনের নতুন সংযোজিত উল্লেখযোগ্য দিক, বাংলাদেশ ও ভারতের উচ্চ আদালতের সিদ্ধান্ত সহ, ডিজিটাল এভিডেন্স এর প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় করা হয়েছে।
© Deshchitro 2024