|
Date: 2024-12-19 13:30:36 |
আন্তরিকতা ও পরম ভালোবাসার সাথে অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর জেলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলামের বিদায় সংবর্ধনা।
বুধবার (১৮ ডিসেম্বর)পুলিশ সুপারের কার্যালয়ে সম্মেলন কক্ষে এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় বিদায়ী অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) শেখ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ মুকিত হাসান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মোঃ শাখাওয়াত হোসেনসহ জেলার বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।
© Deshchitro 2024