|
Date: 2025-06-25 15:31:46 |
তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে রাজশাহীর বাঘা উপজেলায় টাস্কফোর্স কমিটির সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৫ জুন (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মডেল মসজিদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের সহযোগিতা করে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়।
প্রশিক্ষণে উপস্থিত সকলকে নিয়ে গ্রুপ অনুযায়ী তামাক বিষয়ক সচেতনতা মুল্যক কাজ ও তা সকলের মাঝে উপস্থাপন করা হয়। এতে তামাকজাত দ্রব্যের ক্ষতিকর দিক, বর্তমান আইন, আইন বাস্তবায়নে করণীয়, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পদ্ধতি এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক উঠে আসে।
প্রশিক্ষণে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার, সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি, উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতাম, উপজেলা মাধ্যমিক অফিসার মীর মোহাম্মদ মামুনূর রহমান, বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান, উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা তামাকমুক্ত সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
© Deshchitro 2024