|
Date: 2025-06-25 17:14:40 |
বগুড়া সদর উপজেলার শাখারিয়া এলাকায় কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে চলমান নিরাপত্তা ও নজরদারি কার্যক্রমের অংশ হিসেবে সেনাবাহিনী অভিযানে ২ জনকে আটক করা হয়েছে।
বুধবার (২৫ জুন) রাত ১ টা থেকে ভোর ৫টা পর্যন্ত লেফটেন্যান্ট ফাহাদের নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকস দল কৌশলগতভাবে চালিতাবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে ২৬টি দেশীয় অস্ত্র ও ১৬টি ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধারসহ কিশোর গ্যাংয়ের দুইজন সক্রিয় সদস্য আসিফ ও শাওনকে আটক করা হয়। এরপর যথাযথ প্রক্রিয়ায় আটককৃতদের সদর থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, এর আগে গত ২৩ জুন বগুড়া সদর সেনা ক্যাম্পে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে লেফটেন্যান্ট ফাহাদের নেতৃত্বে একটি টহল দল ওই এলাকায় অভিযান চালিয়ে ৫টি দেশীয় অস্ত্র ও একটি ককটেল বোমা উদ্ধার করে।
© Deshchitro 2024